Skip to content
October 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

পাকিস্তানকে বিদায় করে ১১ বছর পর ফাইনালে অস্ট্রেলিয়া

নিউজডেস্ক November 12, 2021

বলাই হয়ে থাকে ক্যাচ ড্রপ মানেই ম্যাচ ড্রপ। সেটার জ্বলজ্যান্ত উদাহরণ দেখা গেলো আজ। পুরো ম্যাচে পাকিস্তান যাই খেলুক, কিন্তু ১৯তম ওভারের দ্বিতীয় বলে এক ক্যাচ ড্রপেই পুরো ম্যাচের চালচিত্র পাল্টে গেলো।

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথ্যু ওয়েট শাহিন শাহ আফ্রিদর বলে ক্যাচ তুলেছিলেন ডিপ মিড উইকেটে। সেখানে ছিলেন হাসান আলি। কিন্তু ক্যাচটা ধরতে পারলেন না তিনি। ফেলে দিলেন। রান হলো ২। তখনও অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ১৮ রান।

এরপরের গল্পটা শুধুই ম্যাথ্যু ওয়েডের। ক্যাচ ড্রপের ফলে যে জীবন পেলেন, তাকে কাজে লাগালেন পরের তিন বলে টানা তিনটি ছক্কা মেরে। তাও শাহিন শাহ আফ্রিদির মত বোলারকে।

এক ক্যাচ ড্রপের পর টানা তিন ছক্কাতেই সেমিফাইনালে শেষ হয়ে গেলো পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন। ৫ উইকেটে হেরে বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকে।

রীতিমত উড়তে থাকা পাকিস্তানকে টেনে মাটিতে নামিয়ে এনেছে অস্ট্রেলিয়া। দুবাইতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়ানরা।

পাকিস্তানের দেয়া ১৭৭ রানের লক্ষ্য ১ ওভার হাতে রেখেই পার হয়ে যায় অস্ট্রেলিয়া। শেষ মুহূর্তে মার্কাস স্টইনিজের ঝড়েই মূলতঃ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় অসিরা।

পাকিস্তানের করা ১৭৬ রান টপকে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই তারা হারায় অ্যারোন ফিঞ্চের উইকেট। পুরো ওভারেই বলতে গেলে তাণ্ডবলীলা চালান শাহিন আফ্রিদি।

দ্বিতীয় ওভার থেকেই খেলায় নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে অস্ট্রেলিয়া। বিশেষ করে ডেভিড ওয়ার্নার। ইমাদ ওয়াসিম, হারিস রউফ, শাদাব খান, হাসান আলি- কাউকেই ছেড়ে কথা বলেননি ওয়ার্নার। বাউন্ডারি আর ছক্কার মারে ব্যাস্ত করে তোলেন পাকিস্তানি ফিল্ডারদের। তার সঙ্গে যোগ দেন মিচেল মার্শও। যদিও ৭ম ওভারে আউট হয়ে যান মার্শ। শাদাব খানের বলে শট খেলতে গিয়ে আকাশে বল তুলে দেন। ক্যাচ ধরেন আসিফ আলি।

ব্যাট করতে নামেন স্টিভেন স্মিথ। কিন্তু বরাবরেরমতই অফ ফর্মে তিনি। শাদাব খানকে ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন ফাখর জামানের হাতে। ৫ রান করে আউট হয়ে যান তিনি। ১১তম ওভারের প্রথম বলে আউট হন ওয়ার্নার। ততক্ষণে ৮৯ রান উঠে গেছে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে। ৩০ বলে ৪৯ রান করে আউট হয়ে যান ওয়ার্নার। ৩টি করে বাউন্ডারি আর ছক্কা মারেন তিনি।

ওয়ার্নার আউট হতেই যেন একটু থমকে যায় অস্ট্রেলিয়ার রানের গতি। ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পাকিস্তান। কিন্তু মার্কাস স্টয়নিজ আর ম্যাথ্যু ওয়েড ধীরে ধীরে চেপে বসেন উইকেটে এবং ম্যাচ বের করতে থাকেন পাকিস্তানের হাত থেকে।

শেষ মুহূর্তে এসে তো টানা তিনটি ছক্কায় পাকিস্তানকেই টুর্নামেন্ট থেকে বিদায় করে দিলেন ম্যাথ্যু ওয়েড। ক্যাচ ধরতে না পারার কারণে এখন পাকিস্তানের জাতীয় ভিলেনে পরিণত হবেন হাসান আলি।

Continue Reading

Previous: ইউপি নির্বাচনে একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী
Next: তেলের দাম বৃদ্ধির প্রভাব সবখানে পড়বে: জাসদ

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

October 16, 2026
বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

October 15, 2026
তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

October 14, 2026

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

674623
Users Today : 4160
This Month : 80903
This Year : 646059
Total Users : 674623
Views Today : 21817
Total views : 2693182

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.