Skip to content
July 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

পাঠাগারে পাঠক সংকট এই অবস্থা কাটিয়ে উঠতে হবে

নিউজডেস্ক August 10, 2022

সম্পাদকীয়: দেশে একসময় লাইব্রেরি বা পাঠাগারের ব্যাপক প্রয়োজনীয়তা, চাহিদা ও জনপ্রিয়তা ছিল। প্রযুক্তির কল্যাণে লাইব্রেরির অনেক কাজ এখন ঘরে বসে সম্ভব, ফলে লাইব্রেরিতে যাওয়ার প্রয়োজন কমে গেছে। কিন্তু এ-ও সত্য যে লাইব্রেরির যে চিরকালীন অবদান তা কখনোই ফুরিয়ে যাবে না।
তবে দুঃখজনক হলেও সত্য যে, পাঠাগারে এখন পাঠক কমে গেছে অথবা নেই বললেই চলে। গণ পাঠাগারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরিগুলোর, বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসার লাইব্রেরিগুলোরও এখন করুণ দশা।

দেখা যাচ্ছে, উপেক্ষা-অবহেলায় এসব লাইব্রেরি টিকে আছে নামমাত্র। কোথাও লাইব্রেরির বইগুলো অগোছালো অবস্থায় বা স্তূপাকারে পড়ে আছে, কোথাও লাইব্রেরি কক্ষকে বানানো হয়েছে স্টোররুম, কোথাও লাইব্রেরি পড়ে আছে তালাবদ্ধ অবস্থায়, কোথাও লাইব্রেরি থাকলেও নেই লাইব্রেরিয়ান, কোথাও লাইব্রেরিয়ান থাকলেও তাকে দিয়ে ক্লাস নেওয়া হয়। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। কারণ লাইব্রেরি হলো জ্ঞানের আধার। একে অবহেলা করে ফেলে রাখা মানে জ্ঞানের বিকাশকে রুদ্ধ করা।

শিক্ষার্থীরা নাকি এখন লাইব্রেরি চেনেই না। স্মার্টফোন, ইন্টারনেট এসব প্রযুক্তির সহজলভ্যতা তরুণদের লাইব্রেরিবিমুখ করে ফেলেছে। করোনাকালে অনলাইন ক্লাসের অভিজ্ঞতা এ বিমুখতা আরও বাড়িয়ে দিয়েছে সন্দেহ নেই। তবে শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষকদের মাঝেও লাইব্রেরির প্রতি খুব একটা আগ্রহ লক্ষ করা যায় না।

সিলেবাসের নির্দিষ্ট কিছু বিষয়ের বাইরেও যে জ্ঞানের বিশাল জগৎ রয়েছে,শিক্ষার্থীদের তার সন্ধান দিতে আমাদের শিক্ষকরা উৎসাহী নন। বস্তুত পাঠ্যবইয়ের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থেকে পড়ার বিষয়টিকে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিরানন্দ ও বিরক্তিকর কাজে পরিণত করেছে। ফলে ছাত্রছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি পেরোনোর পর পড়ার সঙ্গে তাদের সব সম্পর্ক চুকে যায়। এ অবস্থার পরিবর্তন জরুরি।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরি নয়, সব ধরনের লাইব্রেরি বা পাঠাগারের প্রতি মানুষের আগ্রহ জাগিয়ে তোলা দরকার। একসময় দেশে যে পাঠাগার আন্দোলন গড়ে উঠেছিল, তা ফিরিয়ে আনা জরুরি। তা না হলে বর্তমান ও পরবর্তী প্রজন্ম পরিণত হবে জ্ঞানহীন এক প্রযুক্তিসর্বস্ব সত্তায়। এর পরিণতি কারও জন্যই মঙ্গলজনক হবে না।

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরি যেন অচিরেই সচল হয়ে ওঠে, সরকারকে সেদিকে দৃষ্টি দিতে হবে। শুধু তা-ই নয়, শিক্ষার্থীদের লাইব্রেরি ও পাঠের প্রতি আগ্রহী করে তুলতে যা যা করা প্রয়োজন, তা করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের দায়িত্ব সর্বাধিক।

Continue Reading

Previous: রামেক হাসপাতালে ওষুধ চুরির ভিডিও ভাইরাল
Next: করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৯৮

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

198262
Users Today : 63
This Month : 145777
This Year : 169698
Total Users : 198262
Views Today : 169
Total views : 627744

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.