Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

পীর সিন্ডিকেট: মানবাধিকার কমিশনের সুপারিশ নিয়ে হাইকোর্টের রুল

নিউজডেস্ক April 28, 2022

আলো ডেস্ক: ঢাকার আশুলিয়ার বাসিন্দা মুহম্মদ মুফিজুল ইসলামের দায়েরকৃত মামলা ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে এবং কক্সবাজারের বাসিন্দা নুরুল ইসলামের দায়েরকৃত মামলা চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারাধীন থাকা সত্তে¡ও ওই দুই মামলার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদন ও সুপারিশ কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। অ্যাডভোকেট ইলিয়াস আলী মন্ডল আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিউলি খানম, অ্যাডভোকেট ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট মাসুমা জামায়েল। আদেশের বিষয়ে অ্যাডভোকেট ইলিয়াস আলী মন্ডল বলেন, রাজধানীর রাজারবাগ দরবার শরীফের বিরুদ্ধে যে প্রতিবেদন মানবাধিকার কমিশন প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে ভুক্তভোগী মফিজুল ইসলাম ও নুরুল ইসলাম তাদের পীর সাহেবের প্ররোচনায় হয়রানিমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করেছেন। অথচ মফিজুল ইসলাম তার নিখোঁজ শ্যালকের সন্ধান চেয়ে অপহরণ মামলা করেছিলেন। পরে পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে হত্যা মামলা দায়ের করে হত্যাকারীদের শনাক্ত করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। তিনি বলেন, মানবাধিকার কমিশন আইন অনুযায়ী, বিচারাধীন মামলা কমিশনের কার‌্যাবলীর অন্তর্ভুক্ত নয় এবং একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির শুনানি গ্রহণ না করে কোনো সুপারিশ কমিশন পাঠাবে না। অথচ রিট আবেদনকারীর বক্তব্য না শুনে মানবাধিকার কমিশন আমার মক্কেলের মানবাধিকার লংঘন করেছেন। আদালত কমিশনের তদন্তকে কেন বেআইনি ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেছেন।

এছাড়াও ভুক্তভোগী নুরুল ইসলামের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, চট্টগ্রামে মামলা বিচারাধীন থাকা অবস্থায় এবং ওই মামলার পলাতক আসামি জয়নাল, মলি হোসেন, জিন্নাত আলী কুতুবী ও আলাউদ্দিনের অভিযোগ কোনোরকম সত্যতা যাচাই না করেই মানবাধিকার কমিশন যে বিতর্কিত তদন্ত প্রতিবেদন করেছে সেটিকেও আমরা চ্যালেঞ্জ করেছি। মহামান্য হাইকোর্ট পৃথক রিট দুটির শুনানি অন্তে কমিশনের তদন্ত প্রতিবেদনকে কেন কর্তৃত্ববহির্ভূত, বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেছেন। গত ২১ এপ্রিল মানবপাচার মামলা চলমান থাকায় রাজারবাগ দরবার শরীফের পীর সাহেবের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত করাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

রিট আবেদনের নথি থেকে জানা যায়, মানবাধিকার কমিশন তার তদন্ত রিপোর্টে বলেছে, মানবপাচার মামলার আসামি ইকরামুল আহসান কাঞ্চন ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি কমিশনের কাছে তার বক্তব্য দিয়েছেন। অথচ এই কাঞ্চন ২০২০ সালের ৮ জানুয়ারি মানবপাচার মামলায় কারাগারে যান এবং জামিনে মুক্ত হন ২৫ ফেব্রুয়ারি।

এখন প্রশ্ন হলো, ২৫ ফেব্রুয়ারি যদি তিনি জামিন পান তাহলে ১৩ ফেব্রুয়ারি তিনি কীভাবে মানবাধিকার কমিশনের কাছে বক্তব্য দিলেন? এর আগে রাজারবাগ দরবার শরীফের পীর ও তার প্রতিষ্ঠানের নামে যে সম্পদ রয়েছে তার তালিকা প্রস্তুত করে আয়ের উৎস্য ও রাজস্ব দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে হবে এমন ৭ দফা সুপারিশ দিয়ে জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত প্রতিবেদন করে। ওই প্রতিবেদনের আলোকে বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মোস্তাফিজুর রহমান তৎকালীন ডিভিশন বেঞ্চে কমিশনের দাখিল করা সুপারিশ বিবেচনায় নেওয়ার নির্দেশ দেন।

Continue Reading

Previous: সিন্ডিকেট বন্ধ করে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের দাবি
Next: ঈদের ছুটিতে খোলা থাকবে সব কাস্টম হাউজ

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

216231
Users Today : 2484
This Month : 163746
This Year : 187667
Total Users : 216231
Views Today : 21785
Total views : 752745

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.