প্রকাশ্যে পরিবহন থেকে চাঁদাবাজির চেষ্টা ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
মোঃ জামাল উদ্দিন, ভাঙ্গা
ভাঙ্গা টু ঢাকা মহাসড়কের জাজিরা টোল প্লাজার বাইপাস সড়কে রবিবার আনুমানিক সন্ধ্যা ৬:৩০ মিনিটে ঢাকা গামী চলন্ত বাসের সাথে সংঘর্ষ হয় একটি ব্যাটারি চালিত ইজিবাইকের এ ঘটনায় আহত হন ইজিবাইকে থাকা এক নারী যাত্রী চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় স্থানীয় হসপিটালে, এ ঘটনার কিছু ক্ষণ পরেই ঘটনাস্থলে সিনেমার ভিলেনের মত হাজির হন মটরসাইকেলে করে চার যুবক, তাদের মধ্যে একজন বাস চালক কে ভয়ভীতি দেখিয়ে দাবি করেন মোটা অংকের টাকা, বাস চালক বলেন যে গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে সেই গাড়িটির কোনো ক্ষতি হয়নি আর ওই ভদ্র মহিলার সামান্য একটু আঘাত লেগেছে তার জন্য আমি এত টাকা কেনো দেবো, বাস চালকের উপর ক্ষিপ্ত হয়ে মারমুখী আচরণ করতে শুরু করেন চার যুবক, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে থাকা সাংবাদিক তাদের চার জনের নাম পরিচয় জানতে চাইলে চাঁদাবাজরা সাংবাদিকের ওপর হামলা চালায় ছিনিয়ে নেয় মোবাইল ফোন এবং ক্যামেরা এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জাজিরা থানার ওসি সহ পুলিশ সদস্যরা।
পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হয় মোবাইল ফোন এবং ক্যামেরা। কিন্তু পাওয়া যায়নি অপরাধীদের অপরাধে ভিডিও চিত্র, মোবাইল থেকে ডিলিট করতে সফল হলে ও প্রমাণ হিসেবে থেকে যায় সাংবাদিকের সাথে থাকা গোপন ক্যামেরায় ধারণকৃত কিছু ভিডিও চিত্র, পুরো ঘটনা পর্যবেক্ষণ করার পরও জাজিরা থানা পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেননি।
