Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

প্রতিবেশি দেশের তুলনায় দেশে স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্ধ কম: ড. আতিউর

নিউজডেস্ক April 28, 2022

আলো ডেস্ক: প্রতিবেশী দেশ ভারত এবং নেপালের স্বাস্থ্য সেবায় সরকারি বরাদ্দের অনুপাতের তুলনায় বাংলাদেশে সরকারি বরাদ্দ উল্লেখযোগ্য মাত্রায় কম বলে উল্লেখ করেছেন উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। গত মঙ্গলবার দুপুরে অনলাইনে ‘স্বাস্থ্য বাজেট ২০২২-২৩’ বিষয়ক জাতীয় সংলাপ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা জানান। ড. আতিউর রহমান বলেন, স্বাস্থ্য খাতের বিভিন্ন সূচকে বাংলাদেশের যে অর্জন তা আমরা সবাই জানি। বিশেষ করে আমাদের প্রাথমিক স্বাস্থ্য খাতের অর্জনে অনেক প্রশংসা বাংলাদেশ কুড়িয়েছে। তবে একথা স্বীকার করতে হবে এই খাতে সরকারি ব্যয়ের ক্ষেত্রে পরিমাণগত এবং গুণগত উন্নয়নের যথেষ্ট সুযোগ এখনো রয়ে গেছে। সামষ্টিক অর্থনৈতিক বিবেচনায় আমরা সমতুল্য অধিকাংশ দেশের তুলনায় অনেক ভালো করছি।

বিশেষ করে মাথাপিছু আয়ের বিচারে বাংলাদেশ অন্যতম কয়েকটি গতিশীল দেশের একটি। করোনাকালে আমাদের অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ নতুন করে পাওয়া গিয়েছে। কিন্তু আমাদের জিডিপি যেভাবে বেড়েছে, আমাদের মোট স্বাস্থ্য ব্যয়ে তার প্রতিফলন সেভাবে দেখছি না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় আমরা এই ক্ষেত্রে পিছিয়ে আছি। তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের হিসাব থেকে দেখা যায়, জিডিপির শতাংশ হিসেবে বাংলাদেশে স্বাস্থ্য ব্যয় মাত্র ২.৫ শতাংশ।

দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের জন্য এই অনুপাতের গড় ৫ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ বাংলাদেশের জন্য অনুপাতটি দক্ষিণ এশিয়ার গড়ের তুলনায় অর্ধেকের চেয়েও কম। বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গভর্নর বলেন, দেশের জিডিপিতে স্বাস্থ্য ব্যয়ের অংশটিও কম। এই অপ্রতুল স্বাস্থ্য ব্যয়ের বড় অংশটি আসছে নাগরিকের পকেট থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বাংলাদেশে যে স্বাস্থ্য ব্যয় হয়, তার তিয়াত্তর শতাংশই আসে নাগরিকদের পকেট থেকে।

বাকি ২৭ শতাংশ আসে সরকার থেকে। প্রতিবেশী দেশ ভারত এবং নেপালের স্বাস্থ্য সেবায় সরকারি বরাদ্দের অনুপাতের তুলনায় বাংলাদেশে সরকারি বরাদ্দ উল্লেখযোগ্য মাত্রায় কম। নেপালের স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় ৪২ শতাংশ। ভারতে ৪৫ শতাংশ। ভুটান এবং নেপালে মোট স্বাস্থ্য ব্যয়ের ৮০ ভাগেরও বেশি ব্যয় করে থাকে তাদের সরকার। বাংলাদেশ হেলথ ওয়াচ এবং উন্নয়ন সমন্বয় যৌথভাবে ‘স্বাস্থ্য বাজেট ২০২২-২৩’ বিষয়ক এ অনলাইন জাতীয় সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ. ফ. ম. রুহল হক, সংসদ সদস্য লুৎফুন নেসা খান, সংসদ সদস্য আমিরুল আলম মিলন, সংসদ সদস্য পংকজ নাথ। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ ওয়াচের আহবায়ক ডা. মোশতাক রাজা চৌধুরী,, বিআইডিএস এর মহাপরিচালক ড. বিনায়ক সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্সের অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদ।

Continue Reading

Previous: সরকারি প্রতিষ্ঠানে লাভের চেয়ে সেবা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
Next: আওয়ামী লীগ সরকার ২৩ হাজার কোটি টাকা লুট করেছে: রিজভী

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217975
Users Today : 1243
This Month : 165490
This Year : 189411
Total Users : 217975
Views Today : 20946
Total views : 779304

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.