আলো ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়, চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় আলোচ্য ছিল। মন্ত্রিপরিষদের সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
