Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

প্রয়োজনে টিআইবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

নিউজডেস্ক April 29, 2022

আলো ডেস্ক: করোনার টিকা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনের বিষয়ে সংস্থাটির বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সরকার যেখানে ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে, তারা এখানে উল্টোটা বলছে। এদের বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং লিগ্যাল নোটিশ প্রয়োজনে দেওয়া হবে। হাছান মাহমুদ বলেন, সরকার অনেক টিকা ক্রয় করেছে।

এটা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত জানিয়েছেন। টিকা কিনতে সরকার ১৭ হাজার কোটি টাকা খরচ করেছে। সেগুলো আবার ডিস্ট্রিবিউশন, প্রিজার্ভেশন, টিকাগুলো মানুষকে পুশ করা বাবদ আরও ৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে। অর্থাৎ ২০ হাজার কোটি টাকা এভাবে খরচ হয়েছে, সরকার যে টিকাগুলো কিনেছে সেগুলো বাবদ। সরকার সাড়ে ৯ কোটি ডোজ টিকা বিনামূল্যে বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করেছে। সেগুলোর যদি মূল্য ধরা হয়, এগুলোর প্রতিটির মূল্য ২৫ থেকে ৩০ ডলার। সেগুলোর মূল্য ধরা হলে তা আরও প্রায় ২০ হাজার কোটি টাকা। স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমরা ৪০ হাজার কোটি টাকার টিকা দিয়েছি।

এই পুরো টিকাই কিন্তু বিনামূল্যে প্রত্যেকটি মানুষকে দেওয়া হয়েছে। পৃথিবীর উন্নত দেশগুলোও কিন্তু বিনামূল্যে দেয়নি। সেখানে পয়সা দিয়ে টিকা নিতে হয়েছে। তিনি বলেন, বিনামূল্যে টিকা সংগ্রহ করার কারণে সরকার প্রকৃতপক্ষে রাষ্ট্রের ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। স্বাস্থ্যমন্ত্রীর সেই কথা ধরে টিআইবি একটি স্টেটমেন্ট দিলো যে, সরকার এ খাতে এত হাজার কোটি টাকা বেহাত করেছে। অথচ ইনসাইটে ঢোকেনি। সেই স্টেটমেন্টে আপনারা দেখেছেন, বাংলাদেশে মৃত্যুর হার হচ্ছে দেড় পার্সেন্ট আর টিআইবি বলছে ৭ পার্সেন্ট। কি রকম একটি অপেশাদার এবং ভেতরে না ঢুকে, তড়িঘড়ি করে বিবৃতি দেয়।

তারা বলছে গবেষণা প্রতিবেদন। আসলে যে কোনো গবেষণা করে না। তড়িঘড়ি করে দেশকে দোষী করার জন্য তারা যে মনগড়া তথ্য দেয় এটিই তার প্রমাণ। বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, টিআইবির কথার সূত্র ধরে গতকাল (গত বুধবার) রুহুল কবির রিজভী বক্তব্য দিয়েছেন। টিআইবি তো পারপাসফুলি করেছে আর রিজভী সাহেব মুর্খের মতো বলেছেন। সরকার বরং ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে।

তিনি আরও বলেন, প্রয়োজনে টিআইবিকে আইনগত নোটিশ দেওয়া হবে। এ ধরনের মিথ্যাচার, গবেষণার নামে দেশকে দোষী করা, সরকারের বিরুদ্ধে বিষোদগার করা, যেখানে সরকার আজকে সমগ্র বিশ্ব কর্তৃক প্রশংসিত। ১৩০টা দেশে যখন শুরুই হয়নি তখন বাংলাদেশ টিকা কার্যক্রম শুরু করেছিল। বাংলাদেশে ২৫ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে, পুরোটাই বিনামূল্যে।

Continue Reading

Previous: বিএনপি নেতা এম এ মান্নান আর নেই
Next: নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের কাছে ধরনা দেওয়া লজ্জাজনক: ফখরুল

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195426
Users Today : 2397
This Month : 142941
This Year : 166862
Total Users : 195426
Views Today : 12703
Total views : 612165

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.