ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’-এ তোলপাড় করা ‘হিরো আলম’ বগুড়া উপনির্বাচনের পর তার ভক্তের দিতে চাওয়া উপহারের গাড়ি তিনি পান, কিন্ত সেই গাড়ি নিয়ে এখন দেখা দিয়েছে আরেক বিপদ।
গাড়িটি হাতে পাওয়ার পর হিরো আলম জানতে পারেন যে, উপহার পাওয়া এই গাড়িটির ফিটনেস সার্টিফিকেট নাই। এই গাড়িটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে ১০ বৎসর আগে।
ইহা ছাড়া ‘টয়োটা নোহা’ ১৯৯৮ মডেলের এই গাড়িটির ট্যাক্স সর্বশেষ দেওয়া হয় ২০১৩ সালে। বাংলাদেশ রোড অথরিটি কর্পোরেশন ( বিআরটিএ) কর্তৃপক্ষ বলেন, এই গাড়িটির ট্যাক্স টোকেন,ফিটনেস সনদ নিয়মিত নবায়ন না করার জন্য সাড়ে ৪ লাখ টাকার মত বকেয়া টাকা জমা দিতে হবে।
