Skip to content
July 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

বঙ্গবন্ধু রেলসেতুর কাজ এগিয়েছে অর্ধেকেরও বেশি

নিউজডেস্ক February 18, 2023

বিশেষ সংবাদ: যমুনার বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। মহামারী করোনাকালেও থেমে নেই রেল সেতুর নির্মাণকাজ। ইতোমধ্যে এর কাজ এগিয়েছে প্রায় ৫৩ শতাংশ, যা অর্ধেকেরও বেশি। দৃশ্যমান হয়েছে এক কিলোমিটারেরও বেশি। যদিও প্রকল্পের নির্ধারিত মেয়াদ ২০২৪ সালের জুন মাস পর্যন্ত, তবে কাজ শেষ হবে আগামী বছরের ডিসেম্বরে। জাপান ও বাংলাদেশের যৌথ অর্থায়নে প্রায় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে রেলসেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। যমুনার উপর রেলসেতুটি নির্মাণ হলে একদিকে যেমন উত্তরবঙ্গের যোগাযোগ খাতে নবদিগন্তের সূচনা হবে, অন্যদিকে খুলবে অপার অর্থনৈতিক সম্ভাবনার দ্বার।

বঙ্গবন্ধ সেতুর ৩০০ মিটার উজানে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যমুনার দুই প্রান্তে দুটি ভাগে দেশি, বিদেশি প্রকৌশলী আর কর্মীদের অক্লান্ত পরিশ্রমে চলছে এ সেতুর নির্মাণ কাজ। জানা গেছে, ১৯৯৮ সালে বঙ্গবন্ধ সেতু চালুর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু হয়। তবে ২০০৮ সালে বঙ্গবন্ধ সেতুতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতি। বর্তমানে প্রতিদিন প্রায় ৩৮টি ট্রেন ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে পারাপার হওয়ায় সময় অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি।

এ সমস্যার সমাধানে ২০২০ সালের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যায়ে রেল সেতুর নির্মাণকাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। ২০২৪ সালের মধ্যে এ সেতুর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিরা। জানা যায়, ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল ট্র্যাকসহ এ রেল সেতুর মোট ৫০টি পিলারের মধ্যে ইতোমধ্যে ১০টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। আরো কয়েকটি পিলারের পাইলিংয়ের কাজ সমাপ্তের পথে। রেল সেতুটি বাস্তবায়িত হলে বিদেশ থেকে দেশে আসা মালবাহী ট্রেন রাজধানীর সঙ্গে সরাসরি চলাচল করতে পারবে। এতে আমদানি-রপ্তানি খরচ কমে যাওয়াসহ বঙ্গবন্ধ সেতু ও মহাসড়কের ওপর চাপ কমবে।

রেল সেতুটি নির্মিত হলে বঙ্গবন্ধু সেতুর ঝুঁকিও হ্রাস পাবে। একই সঙ্গে উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহন ব্যবস্থা সহজ হবে, কমবে পরিবহন খরচ যা এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। রেল বিভাগের তথ্য মতে, ডুয়েল গেজ ডাবল-ট্র্যাকের এ সেতুটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু। এটি রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত করবে। এ ছাড়া ট্রেন শিডিউল বিপর্যয় কমাতেও এ সেতু সহায়তা করবে বলে রেল বিভাগ কর্তৃপক্ষ মনে করছে। জানা যায়, এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৫ লাখেরও বেশি টাকা। ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যরে সেতুটিতে ৫০টি পিয়ার এবং দু’টি পিয়ারের মাঝখানে একটি করে মোট ৪৯টি স্প্যান বসানো হবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য গড়ে ১০০ মিটার।

এরইমধ্যে টাঙ্গাইলের ভূঞাপুর প্রান্ত থেকে ৩৪ নম্বর থেকে ৫০ নম্বর মোট ১৭টি পিয়ার স্থাপন করা হয়েছে। বাকি ৩৩টি পিয়ারের মধ্যে বেশ কয়েকটি আংশিক স্থাপন করা হয়েছে। আর ৪০ নম্বর থেকে ৫০ নম্বর পিয়ার পর্যন্ত ১০টি স্প্যান বসানো হয়েছে। ৩৯-৪০ নম্বর পিয়ারে আরও একটি স্প্যান বসানোর কাজ চলছে। সংশ্লিষ্টদের দাবি, সেতুটিতে নতুন প্রযুক্তি ব্যবহারের কারণে তাতে আলাদাভাবে রং করার প্রয়োজন হবে না। এটি বেশ টেকসই। এর ফলে আগামী ১০০ বছরেও সেতুর কাঠামোয় কোনো মরিচা ধরবে না।

এমনকি আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে নিজ থেকেই বদলে যাবে গার্ডারের রং। প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, এখন পর্যন্ত পুরো প্রকল্পের অগ্রগতি ৫৩ শতাংশ। এছাড়া সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দুপাড়ে সমান তালে এগিয়ে চলেছে মাটি ভরাট ও নতুন সংযোগ লাইন বসানোর কাজ। এদিকে বঙ্গবন্ধু সেতু ও রেল সেতুর পশ্চিমেই গড়ে উঠছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন ও বিসিক শিল্প পার্ক। এখানে উত্তর জনপদের ৭ লাখ মানুষের কর্মসংস্থান হবে। ইতোমধ্যে এসব অঞ্চলে শিল্প কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তারা।

বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ হলে এই শিল্পাঞ্চল থেকে রেলপথ, সড়কপথ, স্থলপথ ব্যবহার করে বিশ্বের যে কোন দেশে পণ্য পরিবহন সহজ হবে। একই সঙ্গে উত্তরবঙ্গে উৎপাদিত কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী পরিবহনও সহজ হবে বলে মনে করছেন ব্যবসায়ী মহল। এতে এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের অপার সম্ভাবনা দেখছেন তারা। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য জানান, দীর্ঘ দিনের আকাঙ্খার ফল রেল সেতু নির্মাণ হতে চলেছে। এই সেতু নির্মাণ হলে সড়কপথ, স্থলপথ ব্যবহার করে বিশ্বের যেকোনো দেশে পণ্য পরিবহন সহজ হবে। এ সেতুর মাধ্যমে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও দ্রুত প্রসার ঘটবে বলে তিনি মন্তব্য করেন।

Continue Reading

Previous: ওসি’র সাথে পুঠিয়া রিপোর্টাস ইউনিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
Next: অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে দেশের অভ্যন্তরীণ ৬ বিমানবন্দর

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

July 24, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

July 24, 2026
মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

July 24, 2026
মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও

মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও

July 24, 2026
নথি বলছে কেন্দ্রের নির্দেশনায় সম্পন্ন নিয়োগ, অভিযোগের পর বরখাস্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নথি বলছে কেন্দ্রের নির্দেশনায় সম্পন্ন নিয়োগ, অভিযোগের পর বরখাস্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

July 24, 2026
রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

July 24, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

July 24, 2026
গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি

July 24, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

July 24, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

July 24, 2026
মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি’: রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ

July 24, 2026
মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাই: নবাগত ইউএনও

July 24, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

202408
Users Today : 1584
This Month : 149923
This Year : 173844
Total Users : 202408
Views Today : 10305
Total views : 655451

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.