Skip to content
July 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

বরিশালে টাকা চুরির অভিযোগে গৃহকর্মীর মাথায় কোপ

নিউজডেস্ক February 18, 2023

আলো ডেস্ক: টাকা চুরির অভিযোগে বরিশাল নগরীতে মুদি ব্যবসায়ী ও তার স্ত্রী গৃহকর্মীকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে গৃহকর্মী জেসমিন বেগমকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছেন- মুদি ব্যবসায়ী শফিকুল ইসলাম ও তার স্ত্রী তন্নি আক্তার। তারা করিম কুটির এলাকার ছায়াবিথী ভবনে ভাড়া থাকেন।

গৃহকর্মী জেসমিন প্রতিদিন সকালে সেই বাসায় কাজ করতে যেতেন। হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্মী অভিযোগ করে বলেন, সকালে কাজ শেষ করার পর বাসার গেটে তালা দেওয়া হয়। ড্রয়ারে রাখা টাকা চুরি করেছি বলে আমাকে ধরা হয়। আমি অস্বীকার করায় দুইজনে মিলে আমাকে চড় মারেন, জুতা দিয়ে পেটান। রান্নাঘরে গেলে সেখানে থাকা বটি দিয়ে আমার মাথায় কোপ দেন স্যার (শফিকুল)। খবর পেয়ে আমার ভাই এসে আমাকে হাসপাতালে ভর্তি করে।

এদিকে শফিকুলের ভাই জহির উদ্দিন লিটু দাবি করেছেন, তার ভাইয়ের ড্রয়ার থেকে সাড়ে ১৪ হাজার টাকা চুরি হয়েছে। এ-সংক্রান্ত একটি ভিডিও মোবাইলে ধারণ করা আছে। সেখানে দেখা গেছে, ড্রয়ার থেকে জেসমিন টাকা নিচ্ছেন। এজন্য জেসমিনের কাছ থেকে ওই টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু জেসমিন স্বীকার করেননি। এ সময় রেগে শফিকুল ও তন্নি তাকে চড়-থাপ্পড় মারেন। এর পরপরই জেসমিনের ভাই রাসেল এসে তাদের জেলে দেবেন বলে হুমকি দেন। রাসেল রান্নাঘর থেকে বটি এনে বোনের মাথায় কোপ দিয়ে বিষয়টি ঘোলাটে করেন।

জেসমিনের চিকিৎসাসহ সব দায়িত্ব তারা নিয়েছেন বলে জানান লিটু। তবে এ সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে তা দেখাতে পারেননি তিনি। এ ব্যাপারে রাসেল বলেন, লিটু যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা। জেসমিনকে ঘরে আটকে মারধর করেন শফিকুল ও তার স্ত্রী। এর একপর্যায়ে সালিশের জন্য ডাকা হয় শফিকুলের ভাই লিটুকে। সালিশ মীমাংসা করার আগেই তারা আমার বোনকে কুপিয়ে জখম করেন। জেসমিন বিষয়টি আমাকে মোবাইল ফোনে জানালে ওই বাসায় গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

এ ব্যাপারে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক রেজাউল করিম সিকদার জানান, জেসমিনের সিটিস্ক্যান করার জন্য বলা হয়েছে। সিটিস্ক্যান রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তিনি কোন অবস্থায় আছেন। মাথা থেকে রক্তক্ষরণ বন্ধ করতে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। ওষুধও চলছে। কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Continue Reading

Previous: রোজায় নিত্যপণ্যের কোনো সংকট হবে না: কৃষিমন্ত্রী
Next: পটুয়াখালীতে শিক্ষিকাকে যৌন হয়রানি, বিদ্যালয়ের সহ-সভাপতি কারাগারে

Related Stories

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

196540
Users Today : 1103
This Month : 144055
This Year : 167976
Total Users : 196540
Views Today : 10491
Total views : 622953

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.