Skip to content
October 8, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও স্যাংশন দেবে : প্রধানমন্ত্রী

নিউজডেস্ক September 23, 2023

আলো ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা স্যাংশনের (নিষেধাজ্ঞা) কথা বলছে যে, নির্বাচন বানচাল করলে তারা সেটাকে স্যাংশন দেবে। আমারও কথা হলো এই বানচাল করার চেষ্টা যেন দেশের বাইরে থেকেও না হয়। দেশের বাইরে থেকেও যদি বানচালের চেষ্টা হয় তাহলে বাংলাদেশের মানুষও স্যাংশন দিয়ে দেবে। সেটাও মাথায় রাখতে হবে। আমেরিকাও দেখতে থাকুক। কাজেই বাইরে থেকেও যেন নির্বাচন বানচাল করার চেষ্টা না করা হয়। কারণ ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’ এই স্লোগানটি আমারই দেয়া।

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিক ভাষণের পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সংবাদ সম্মেলনে এসময় প্রধানমন্ত্রীর পাশে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি কিন্তু কারো শক্তিতে বিশ্বাস করে ক্ষমতায় আসিনি। আমি ক্ষমতায় এসেছি জনগণের শক্তিতে। জনগণের ভোটে। আমি কাজ করছি জনগণের কল্যাণে। এখানেই আমাদের স্বার্থকতা। কাজেই কে স্যাংশন (নিষেধাজ্ঞা) দিলো, আর কে স্যাংশন দিল না, আর তাছাড়া স্যাংশন দিলেও কি আছে ? আমার ছেলে তো এখানেই (যুক্তরাষ্ট্রে) আছে। এখানেই লেখাপড়া, এখানে ব্যাবসা বাণিজ্য করেছে। এখানে বিয়েও করেছে, সন্তানরাও আছে। বাড়িঘর সবই আছে। যদি বাতিল করে তো করবে। তাতে কিছু এসে যায় না। বাংলাদেশ তো আমাদের আছেই। এতে ভয় পাওয়ানোর বা ঘাবড়ানোর কিছু নাই।

প্রধানমন্ত্রী বলেন, যারা (যুক্তরাষ্ট্র) এটা বলছে, তাদের নির্বাচন নিয়েও কিন্তু প্রশ্ন আছে। এখনো তাদের সেই নির্বাচনই কিন্তু কেউ মেনে নেয়নি। এরা তাদের বিরোধীপক্ষের সঙ্গে কি আচরণ করছে? আমরা তো দেখতে পাচ্ছি, এরা নিজেদের বিরোধীপক্ষের সঙ্গে কি করছে ? আমরা কি সেই পর্যন্ত কিছু করেছি? করিনি। আমরা তো আমাদের বিরোধীপক্ষের সঙ্গে সেটা করিনি।

তিনি বলেন, যে খালেদা জিয়া আমাকে বারবার হত্যার চেষ্টা করেছে। আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। এমনকি গ্রেনেড হামলার পরে একটা আলোচনা করতে দেয়নি। একটা নিন্দা প্রস্তাবও আসতে দেয়নি। খুনিদের রাতারাতি দেশ থেকে পার করে দিয়েছিল। তারপরও সেই খালেদা জিয়া কিন্তু দুর্নীতির কারণে সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্বেও সরকার প্রধানের নির্বাহী ক্ষমতাবলে আমি সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকতে দিচ্ছি। নিজের মতো চিকিৎসা করাতে পারছে। অথচ, ১৯৮১ সালে আমি যখন বাংলাদেশে ফিরে এসেছিলাম, তখন খালেদার স্বামী জিয়াউর রহমান কিন্তু আমাকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ঢুকতেও দেয়নি। তারপরে ৭৫ এর হত্যাকাণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বহু পরিস্থিতি মোকাবেলা করেই আমি এখানে এসেছি। কাজেই জনগণ যদি ভোট দেয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

সংবাদ সম্মেলনে দুর্নীতি প্রতিরোধ প্রসঙ্গ এলে প্রধানমন্ত্রী বলেন, ২০০৪ সালের আগে বা পঁচাত্তর পরবর্তী সময়ে কিভাবে দুর্নীতি হয়েছে? সেটা কেন সবাই ভূলে যায়। এখন তো সেইভাবে কোনো দূর্নীতি হচ্ছে না। আর যার বিরুদ্ধেই দূর্নীতির প্রমাণ আসছে তাকে আগেই সরিয়ে দেয়া হচ্ছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তাছাড়া যদি সেরকম দুর্নীতিই হয়, তাহলে দেশ এতো উন্নত হচ্ছে কিভাবে, দেশ এগিয়ে যাচ্ছে কিভাবে?’

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০২১ সালে আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাই। এটাকে আমরা বাস্তবায়ন করবো ২০২৬ সালে। এখানে কোনো ম্যাজিক বলতে কিছু নেই। সুষ্ঠু পরিকল্পনা, আন্তরিকতা, কর্মনিষ্ঠা, জনগণের প্রতি ভালো, দায়িত্ববোধ এবং দেশপ্রেম হচ্ছে একমাত্র শক্তি। আমি মনে করি সেই শক্তি দিয়েই আমরা এটা করতে পেরেছি।

Continue Reading

Previous: ভিসানীতির প্রয়োগ নিয়ে এবার মুখ খুললেন ডোনাল্ড লু
Next: যুক্তরাজ্যে সিগারেট নিষিদ্ধ করছেন ঋষি সুনাক!

Related Stories

’শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

’শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

October 7, 2026
রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’

October 7, 2026
দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক ও মশারি বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক ও মশারি বিতরণ

October 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

’শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

’শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

October 7, 2026
রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’

রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’

October 7, 2026
দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক ও মশারি বিতরণ

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক ও মশারি বিতরণ

October 7, 2026
গোদাগাড়ীতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত হেলালের পাশে উপজেলা প্রশাসন

গোদাগাড়ীতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত হেলালের পাশে উপজেলা প্রশাসন

October 7, 2026
অবশেষে পদত্যাগ করলেন রামেবির ভিসি জাওয়াদুল হক

অবশেষে পদত্যাগ করলেন রামেবির ভিসি জাওয়াদুল হক

October 7, 2026
বাগমারার ইবিএল ব্যাংকের অফিসারের বাবার জানাজায় হাজারো মানুষের ঢল

বাগমারার ইবিএল ব্যাংকের অফিসারের বাবার জানাজায় হাজারো মানুষের ঢল

October 7, 2026
গোদাগাড়ী ফরাদপুর গ্রামে ভোরের আগুনে নিঃস্ব দিনমজুর হেলাল, দগ্ধ স্ত্রী হাসপাতালে

গোদাগাড়ী ফরাদপুর গ্রামে ভোরের আগুনে নিঃস্ব দিনমজুর হেলাল, দগ্ধ স্ত্রী হাসপাতালে

October 7, 2026
রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

October 6, 2026

আরও খবর

’শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

’শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

October 7, 2026
রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’

October 7, 2026
দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক ও মশারি বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক ও মশারি বিতরণ

October 7, 2026
গোদাগাড়ীতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত হেলালের পাশে উপজেলা প্রশাসন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত হেলালের পাশে উপজেলা প্রশাসন

October 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

624551
Users Today : 4022
This Month : 30831
This Year : 595987
Total Users : 624551
Views Today : 17052
Total views : 2378089

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.