বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলা ৫ নাম্বর আউচপাড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের ( ইবিএল) ব্যাংকের মামুনুর রশিদের বাবার জানাজায় হাজারো মানুষের ঢল, মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ সন্তান ও নাতী নাতনী অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। মরহুমের জানাজা মঙ্গলবার বেলা ১১ টায় তার নিজ গ্রাম ইন্দ্রপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজায় ইন্দ্রপুর মাদ্রাসায় মাঠে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার মানুষের ঢল নামে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জ্ঞাপন করেন এবং জানাজায় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলার বিএনপির আহ্বায়ক ও বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া,, আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম শফিকুল ইসলাম শাফি,, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও প্রভাষক মোশারফ হোসেন । এসময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।
