এসএম সামসুজ্জোহা মামুন
রাজশাহীর বাগমারা উপজেলার কয়েকটি ইউনিয়নের হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষকক ও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
জানা গেছে বুধবার উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজার, নরদাশ, গোবিন্দপাড়া, দামনাশ, সোনাডাঙ্গা, আউচপাড়া সহ শুভডাঙ্গা ইউনিয়নের ১৯টি মাদ্রাসা ও এতিমখানায় প্রায় দুই হাজার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তাহেরপুর পৌরসভা মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ মোঃ জিয়াউদ্দিন টিপু, রাজশাহী জেলা পরিষদের সদস্য আবু জাফর মাস্টার, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলবর রহমান, তাহেরপুর পৌরসভার সহকারি প্রকৌশলী জাহিদুল হক, কাউন্সিলর এরশাদ আলী,পৌর যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবু, বাগমারার সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ মামুন, তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এসএম সামসুজ্জোহা মামুন,আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, মতলেবুর রহমান সহ বাগমারার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ কালে মেয়র আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় মাদ্রাসা শিক্ষাকে সর্বচ্চো প্রাধান্য দিয়েছে যা বর্তমানেও বিদ্যমান।যার ফলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কওমী জননি হিসেবে আখ্যা দিয়েছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথে রাজনীতি করি তাই সব সময় মানুষের পাশে থাকি।
তাঁর বক্তব্যে তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আমি রাজশাহী-৪ বাগমারা আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। আপনাদের দোআ ও সহযোগিতা পেলে আমি এগিয়ে যাব আপনাদের নিয়ে।
এ সময় মেয়র আবুল কালাম আজাদ আগামী ২৯জানুয়ারী তে রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সকল কে যোগদান করার আহŸান জানান।
