Skip to content
October 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

বিএনপি কি আসলেই নির্বাচন চায়? প্রশ্ন প্রধানমন্ত্রীর

নিউজডেস্ক September 23, 2023

আলো ডেস্কঃ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। নিউইয়র্ক মেট্রোপলিটন আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় বিএনপি নির্বাচন চায় না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন রাখেন, ‘বিএনপি কি আসলেই নির্বাচন চায়? তাদের নেতা কে?’

শেখ হাসিনা বলেন, ‘পলাতক আসামি, অর্থ চোর, অস্ত্র চোরাচালানকারী, খুনি ও ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী (তাদের নেতা)- এই যদি একটি দলের নেতা হয় তবে মানুষ কেন সেই দলকে এবং তাকে ভোট দেবে?’

তিনি বলেন, তারা ২০০৮ সালের নির্বাচনে ভোট পায়নি এবং ২০১৪ সালে নির্বাচনেও অংশগ্রহণ করেনি। নির্বাচন ঠেকানোর নামে অগ্নিসংযোগ করে মানুষ হত্যার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কত প্রাণ কেড়ে নিয়েছে। এখনো সেই পোড়া মানুষের মুখ দেখলেই বোঝা যাবে কী জঘন্য কাজ হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এটি করেছে, তাদের মতো আর কেউ ঘৃণ্য হতে পারে না।’

আগামী নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা দৃঢ় প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘ইনশাআল্লাহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ সঠিকভাবে ভোট দেবে।’

তিনি বলেন, বাংলাদেশের জনগণের অন্তত অনুধাবন করা উচিত যে, তারা নৌকায় (আ.লীগের নির্বাচনী প্রতীক) ভোট দিয়ে স্বাধীনতা লাভ করেছে এবং নৌকার পক্ষে ভোট দেওয়ায় আজ জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে।

সরকারপ্রধান বলেন, ‘নৌকায় (দেশের জনগণ) ভোট দেওয়ার কারণে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’

তিনি আরও বলেন, যারা বিদেশে থাকেন তাদের বুঝতে হবে বিএনপি-জামায়াতের শাসনামলে বিদেশে কারও সঙ্গে কথা বলা যেত না, এখন মানুষ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে।

প্রধানমন্ত্রী অপপ্রচারে কর্ণপাত না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের ভাবমূর্তি যেন সবসময় উজ্জ্বল হয় তা আপনাদের সবাইকে সর্বদা মনে রাখতে হবে।

তিনি বলেন, ‘আজ যখন বিশ্বনেতারা (বাংলাদেশের সাফল্য) স্বীকৃতি দিচ্ছেন, তখন আমাদের কিছু পাপাচারী যা বলছে তাতে মনোযোগ দেওয়ার দরকার নেই।’

শেখ হাসিনা বলেন, ‘বিভিন্ন অপরাধের দায়ে সাজাপ্রাপ্তরা এখন বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে এবং তাদের অপকর্ম ধামাচাপা দিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অ্যাপসের মাধ্যমে বিভিন্ন মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।’

নিন্দুকদের মুখোশ উন্মোচন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মিথ্যা অপপ্রচার করলে তাদের মুখোশ উন্মোচন করতে হবে।

তিনি বলেন, মানুষের সামনে তাদের মুখোশ উন্মোচন করা দরকার।’ এই চোরচক্র থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সূত্র: বাসস

Continue Reading

Previous: ঢাকা ১৫নং ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Next: রানীনগরে ৯ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

Related Stories

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 8, 2026
’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

October 8, 2026
ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 8, 2026
’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

October 8, 2026
ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম

কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম

October 8, 2026
বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, মাঠে প্রশাসনের প্রচার

বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, মাঠে প্রশাসনের প্রচার

October 8, 2026
’শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

’শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

October 7, 2026
রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’

রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’

October 7, 2026
দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক ও মশারি বিতরণ

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক ও মশারি বিতরণ

October 7, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 8, 2026
’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

October 8, 2026
ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম

October 8, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

635884
Users Today : 5394
This Month : 42164
This Year : 607320
Total Users : 635884
Views Today : 43648
Total views : 2450123

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.