প্রেস বিজ্ঞপ্তি
গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত্রি আনুমানিক ২২৪০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হনুমন্তনগর নামক এলাকার মাঠের মধ্যে মাদক হস্তান্তর/গ্রহণ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল হনুমন্তনগর নামক এলাকায় ছদ্মবেশে থাকে। দীর্ঘ সময় ছদ্মবেশ অবস্থায় থাকার পর কোন মাদক কারবারীকে দেখতে না পেয়ে আশপাশের এলাকাসহ চরের ভিতর পরিত্যাক্ত ছনের একটি গরুর বাতান তল্লাশী করে। তল্লাশী করে গরুর বাতানের চালের ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় *ভারতীয় হেরোইন (সাদা) সদৃশ-৩০০ গ্রাম (মালিকবিহীন)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
