Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

বিদায় বেলায় ইসরাইল সফরে মার্কেল

নিউজডেস্ক October 11, 2021

এফএনএস বিদেশ: জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, জার্মান সরকারের কাছে ইসরাইলের নিরাপত্তার বিষয়টিই সব সময় অগ্রাধিকার পাবে। ইহুদিবাদী দেশটিতে নিজের শেষ রাষ্ট্রীয় সফরে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘হলোকাস্টে মানবতাবিরোধী অপরাধ পরবর্তী সময়ে ইসরাইল ও জার্মানির মধ্যকার সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয়েছে। এটাকে আমরা একটা সুযোগ হিসাবে ব্যবহার করতে চাই। এ ক্ষেত্রে ইসরাইলের নিরাপত্তার বিষয়টি সবসময় প্রত্যেক জার্মান সরকারের কাছে অগ্রাধিকার পাবে।’
রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন মার্কেল। আগামী ডিসেম্বরেই শেষ হতে যাচ্ছে তার ক্ষমতার মেয়াদ। তার আগে ইসরাইল সফরে এলেন তিনি। চ্যান্সেলর হিসাবে এটা তার অষ্টম ইসরাইল সফর। গত আগস্ট মাসেই এই সফর হওয়ার কথা ছিল। কিন্তু আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর বিশৃঙ্খল সেনা প্রত্যাহারের কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়। এএফপি জানায়, গত রোববার ইসরাইলে এসে পৌঁছান মার্কেল। সফরের শুরুতেই দেশটির জাতীয় হলোকাস্ট স্মৃতিশৌধ ‘ইয়াদ ভাসেম মেমোরিয়াল’ পরিদর্শন করেন তিনি। এরপর ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ১৯৪৮ সালে হলোকাস্টের পরিপ্রেক্ষিতে ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রায় ১৭ বছর পর ১৯৬৫ সালে জার্মানি-ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। বৈঠকে এ দুই নেতার মধ্যে ইসরাইলের নিরাপত্তা ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। তবে ইরান পরমাণু চুক্তি ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মতো বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন মার্কেল। তিনি বলেছেন, জার্মানি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের ওই চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ইসরাইল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানকেই কয়েক দশকের সংঘাত নিরসনের উপায় বলে মনে করে তার দেশ। তার ভাষায়, ‘দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়টিকে আলোচনা থেকে সরিয়ে ফেলা ঠিক হবে না। ফিলিস্তিনিদেরকে তাদের রাষ্ট্রে নিরাপদে বসবাসের সুযোগ থাকা উচিত।’ ইরানের সঙ্গে ২০১৫ সালের আন্তর্জাতিক পারমাণবিক চুক্তিতে জার্মানি ছিল শীর্ষস্থানীয় খেলোয়াড়। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ইসরাইলের সমর্থন নিয়ে চুক্তি থেকে সরে আসেন। এর পরই চুক্তিটি ভেঙে যায়। ইউরোপে ইসরাইলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও সর্বাত্মক সমর্থক জার্মানি। ফিলিস্তিনে হামলা এবং কূটনৈতিক সংকটের সময়ও জার্মান সরকার ইসরাইলকে সমর্থন দিয়েছে। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রথম দিকে মার্কেলের বেশ দহরম-মহরম ছিল। তবে ফিলিস্তিন ইস্যুতে মতভেদের কারণে শেষদিকে সেই সম্পর্কে শীতলতা আসে। জার্মানি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা সমর্থন করে, যা নেতানিয়াহু এবং বেনেট সমর্থন করেন না।

Continue Reading

Previous: ড্রোন তৈরিতে স্বয়ংসম্পূর্ণ মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক বাহিনীর হাতে সবচেয়ে বেশি হেলিকপ্টার
Next: জার্মানির কোলোন নগরীতে মসজিদে আযান দেওয়ার অনুমতি

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

182312
Users Today : 173
This Month : 129827
This Year : 153748
Total Users : 182312
Views Today : 847
Total views : 542119

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.