Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

বিস্ফোরক মামলা বার বার পেছানো ষড়যন্ত্রের অংশ: মাহিন

নিউজডেস্ক January 19, 2025

আলো ডেস্ক:

বিডিআর বিদ্রোহের সময় হওয়া বিস্ফোরক মামলার শুনানি বার বার পেছানো বড় ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত এক বিডিআর সদস্যের সঙ্গে দেখা করার পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। মাহিন সরকার বলেন, বিডিআর বিদ্রোহের সময় হওয়া বিস্ফোরক মামলার কোনও ভিত্তি নেই।

এরপরও বার বার এই মামলার শুনানি পেছানো হচ্ছে। আমার চাই, বিচার বিভাগ ও কমিশন স্বাধীনভাবে কাজ করবে। আগের বিচার যদি মাথায় রেখেই চলে তাহলে কীভাবে দেশ স্বাধীন হলো? বার বার শুনানি পেছানো হচ্ছে, সেটা নিশ্চয়ই একটি বড় ষড়যন্ত্রের অংশ। ব্রিফিংয়ের পর দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, কাল (আজ রোববার) ন্যায় বিচার না পেলে সবাই মাঠে নামবে।

ওই পোস্টে মাহিন সরকার লেখেন, ভিত্তিহীন বিস্ফোরক আইনে এখনও জেলবন্দ বিডিআর সদস্যকে দেখলাম আজ। গিয়ে দেখলাম জেল কর্তৃপক্ষের লাগানো হাতকড়া এখনও তার হাতে। দুইবার স্ট্রোক করে প্যারালাইজড, নড়াচড়ার ক্ষমতাটুকুও নেই। বিডিআর সদস্য এবং জেলবন্দি বিডিআর সদস্যদের পরিবারের পক্ষ থেকে তার বড় মেয়ের সামনে দাঁড়াতেই চোখ দিয়ে অবিশ্রান্ত ধারায় অশ্রু ঝরছিল। শুধু বললেন, আমরা খুব অসহায়।

বেশিকিছু বলতে পারেননি। শহীদ পরিবারের সদস্যরাও ন্যায় বিচার চায় জানিয়ে তিনি আরও লেখেন, কাল শুনানি আছে। কেরানীগঞ্জেই কোর্ট বসবে হয়তো। সেখানে ন্যায়বিচার পাওয়ার জন্য দাঁড়াবেন ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ও তাদের পরিবার। শহীদ পরিবারের সদস্যরাও চান, যেন তারা ন্যায়বিচার পান। তাদের সঙ্গে থাকবে পুরো বাংলাদেশ। কাল ন্যায়বিচার না পেলে ময়দানে সবাই নামবে। সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে বিচার বিভাগের শুনানি এবং সরকারের কমিশনকে মনিটরিং করার অনুরোধ করছি।

পিলখানায় বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয়। এর একটি হত্যা মামলা নিম্ন আদালতে রায়ের পর এখন আপিল বিভাগে ডেথ রেফারেন্সের শুনানি চলছে। অন্যটি বিস্ফোরক দ্রব্য মামলার বিচার এখনও শেষ হয়নি। আজ রোববার এই মামলার শুনানির দিন ধার্য রয়েছে।

Continue Reading

Previous: ভ্যাট না বাড়িয়ে বিকল্প উৎস খোঁজার পরামর্শ বিএনপির
Next: নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না: এ্যানি

Related Stories

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

196242
Users Today : 805
This Month : 143757
This Year : 167678
Total Users : 196242
Views Today : 7040
Total views : 619502

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.