Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

বেবিচকের আরেক বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

নিউজডেস্ক September 10, 2025

আলো ডেস্ক

এবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা সদস্য (অপারেন্স) আবু সাঈদ মাহাবুব খানের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বেবিচকে দীর্ঘ আট বছরের বেশি সময় ধরে ডেপুটেশনে আসা থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের কথা বলা হলেও বিমানবন্দরের অভ্যন্তরে থাকা ১৬টি প্রতিষ্ঠানকে ঘুষ না দেওয়ার কারণে লিজ বাতিলের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে তাকে বেবিচক থেকে প্রত্যাহারের দাবি করা হয়েছে। এর আগে সদস্য অর্থের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেও তাকেও প্রত্যাহারের দাবি করা হয়। বেবিচকের ঊর্ধ্বতন দুই কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগে বেশ অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে।

অভিযোগে বলা হয়, আবু সাঈদ মাহাবুব খান বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে সর্বপ্রথম ২০১৭-১৮ সালের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে সদস্য এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) পরবর্তীতে সদস্য প্ল্যানিং এবং অপারেন্সে পদোন্নতি পান।

অভিযোগে বলা হয়েছে, এই পদায়নের পরই বাংলাদেশের সমস্ত বিমানবন্দর পরিদর্শনের মাধ্যমে তার নিজের একটি দুর্নীতির সিন্ডিকেট তৈরি করেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই বিমানবন্দরের অভ্যন্তরে প্রতিষ্ঠানগুলোর লিজের মেয়াদ বাড়ানোর জন্য কাগজপত্র আহবান করেন। মেয়াদ বাড়ানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের ঘুষ দাবি করেন। তার এই ঘুষ দিতে না পারার কারণে ১৬টি প্রতিষ্ঠানের লিজ বাতিল করে দেন।

অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানগুলোর একটি মালিককে ওই ১৬টি প্রতিষ্ঠানের লিজ দেওয়ার জন্য তিনি এ কাজ করেছেন। ঢাকা, চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কয়েক কোটি টাকা পুনরায় লিজের নামে হাতিয়ে নিয়েছেন।

অভিযোগে বলা হয়, গত জুন মাসে তিনি ফ্রান্স সফরে যান। মূলত সেখানে এই ঘুষের লেনদেন সম্পন্ন হয়। বর্তমানে ১৬টি প্রতিষ্ঠানের কাউকে এমনকি অন্য কাউকে স্থানগুলো বরাদ্দ দেওয়া হয়নি। যার কারণে সরকার এই খাত থেকে আসা বিপুল অঙ্কের রাজস্বও হারাচ্ছে।

অভিযোগে উল্লেখ করা হয়, তার দপ্তরে আরও অনেক ফাইল বন্দি অবস্থায় রয়েছে। উৎকোচ নিশ্চয়তার পর কিছুকিছু অনুমোদনের জন্য চেয়ারম্যানের দপ্তরে পাঠান। বর্তমান সময় পর্যন্ত নবায়নের জন্য পাঠানো ফাইল উৎকোচ নিশ্চিত না হওয়ার কারণে উনার দপ্তরে ফাইলবন্দি করে রেখেছেন।

অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়াসহ বেবিচক থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

এর আগে সদস্য (অর্থ) এসএম লাবলুর রহমানের বিরুদ্ধে উন্নয়ন কাজের বিল আটকে রেখে ঘুষ নেওয়া, ঠিকাদারকে বিশেষ সুবিধা দিতে নিজেদের প্রকৌশলীদের নানাভাবে হয়রানি করানো। অতিসম্প্রতি একজন সহকারী প্রকৌশলীকে তার অফিসে ডেকে নিয়ে চাকুরিচ্যুতির হুমকি দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার এমন আচরণে বেবিচকজুড়ে তোলপাড়েরও সৃষ্টি হয়।

এদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগে বেশ অস্বস্তিতে পড়েছে বেবিচকের কর্মকর্তা-কর্মচারীরা।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমান সময়ে এই দুই কর্মকর্তাই যেন বেবিচক পরিচালনা করছেন। এ কারণে তারা নানা বিষয়ে অনিয়ম আর দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। বিশেষ করে মেম্বার অপারেশনের কারণে থার্ড টার্মিনাল এখনও অপারেশনে যেতে পারেনি। এছাড়াও বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজসহ নানা বিষয়ে তার খবরদারী রয়েছে। কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক ও ফ্লাইট চলাচলের ঘোষণা দেওয়া হয়েছে। অথচ সেটি এখনও পূর্ণাঙ্গ প্রস্তুত-ই করা হয়নি। এই সেক্টরে বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য তিনি ষড়যন্ত্র করছেন কি-না সেটি নিয়েও প্রশ্ন রয়েছে।

তারা বলেন, ‘বিগত সরকারের আস্থাভাজন ডেপুটেশনে আসা সকল কর্মকর্তাকে প্রত্যাহার করা হলেও এখনও তাদের রাখা হয়েছে। অথচ আমরা আন্দোলন করেছিলাম সেই সময় এই কর্মকর্তাদেরও প্রত্যাহার দাবি করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত তারা তাদের পদে বহাল রয়েছেন।’

তারা বলছেন, ‘এই দুই কর্মকর্তা এখন যেন মানিকজোড়। চেয়ারম্যানের কাছে প্রতিদিন যে ফাইলগুলো যায় তারাই মতামত দিয়ে চূড়ান্ত করে দেন। এ দুই কর্মকর্তার কারণে অন্যান্য কর্মকর্তারা চেয়ারম্যানের দপ্তরে আসতেও পারেন না, বর্তমান অবস্থা জানাতেও পারেন না।’

অভিযোগের বিষয়ে জানতে সদস্য অপারেশন্স  আবু সাঈদ মাহাবুব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। পরবর্তীতে অভিযোগের বিষয়ে বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেম্বার অপারেশন্সের বিরুদ্ধে করা অভিযোগগুলো সত্য নয়।’

Continue Reading

Previous: পাট পণ্যের নান্দনিকতা ও ব্যবহারিক উপযোগিতাকে প্রাধান্য দিতে হবে: উপদেষ্টা
Next: রোহিঙ্গা ক্যাম্পে ৪০ অবৈধ দোকানপাট উচ্ছেদ

Related Stories

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

July 7, 2026
প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ

July 6, 2026
জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

July 6, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

182316
Users Today : 177
This Month : 129831
This Year : 153752
Total Users : 182316
Views Today : 866
Total views : 542138

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.