Skip to content
August 12, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

বেশি গ্যাস মজুদের পরও রশিদপুর গ্যাসক্ষেত্রের উৎপাদন কম

নিউজডেস্ক September 23, 2023

বিশেষ সংবাদঃ দেশের গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে রশিদপুর গ্যাসক্ষেত্রে মজুদের পরিমাণ বেশি হলেও উৎপাদন যৎসামান্য। বর্তমানে দশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ সাড়ে নয় হাজার বিলিয়ন ঘনফুটের (বিসিএফ) কিছু বেশি। এর মধ্যে সিলেটের হবিগঞ্জে আবিষ্কৃত রশিদপুর গ্যাসফিল্ডে রয়েছে ২ হাজার ৪৩৪ বিসিএফ, যা মজুদকৃত গ্যাসের ২৫ শতাংশ।

কিন্তু বড় মজুদ থাকা সত্ত্বেও ক্ষেত্রটি থেকে গ্যাস উত্তোলন দৈনিক ৪৬ মিলিয়ন ঘনফুট (এমসিএফ)। অথচ প্রায় একই মজুদের তিতাস গ্যাসফিল্ড থেকে দৈনিক ৩৮৪ এমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। মূলত পর্যাপ্ত বিনিয়োগ ও যথাযথ পরিকল্পনার অভাবেই রশিদপুরে কাক্সিক্ষত গ্যাস উত্তোলন সম্ভব হচ্ছে না বলে জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন। পেট্রোবাংলা সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, স্বাধীনতার পর পাঁচটি গ্যাসফিল্ড জাতীয়করণ করা হয়। তার একটি রশিদপুর।

এখনো রশিদপুর গ্যাসফিল্ডটি গ্যাস মজুদের বড় ভরসা। সরকারি প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (এসজিএফসিএল) এর পরিচালনার দায়িত্বে রয়েছে। বর্তমানে দেশের অন্যান্য গ্যাসক্ষেত্রে বিনিয়োগ করে কূপ খনন ও কূপের ওয়ার্কওভার করে উৎপাদন বাড়ানো হয়েছে। অথচ রশিদপুরে তেমন কোনো উদ্যোগই নেয়া হয়নি। ফলে বেশি গ্যাস মজুদ থাকার পরও দেশের পুরনো এ ক্ষেত্রটিতে উৎপাদন যৎসামান্য। নতুন কূপ খনন ও পুরনো কূপগুলো সংস্কার করার মাধ্যমে সেখান থেকে পর্যাপ্ত গ্যাস পাওয়া সম্ভব।

সূত্র জানায়, রশিদপুর গ্যাসফিল্ডে ২ হাজার ৪৩৪ বিসিএফ গ্যাসের মজুদ রয়েছে। যদিও পরিচালনাধীন কোম্পানি এসজিএফসিএল বলছে, বর্তমানে এ গ্যাসফিল্ডে গ্যাস মজুদ রয়েছে ১ হাজার ৭০০ বিসিএফের মতো। পাঁচটি কূপের মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক ৪৬ গ্যাস যুক্ত হচ্ছে। আর রশিদপুরের মতো প্রায় সমান মজুদ (২ হাজার ২৮০ বিসিএফ) নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসফিল্ড আট গুণের বেশি সক্ষমতায় গ্যাস উত্তোলন করছে। তার কারণ গ্যাসফিল্ডটিতে প্রয়োজন অনুসারে বিনিয়োগ করা হয়েছে।

খনন করা হয়েছে ২৬টি কূপ। সেগুলোয় আবার কম্প্রেসার বসিয়ে উৎপাদন ঠিক রাখা হয়েছে। সে কারণেই গ্যাসক্ষেত্রটি থেকে দৈনিক ৩৮৪ এমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। গ্যাসক্ষেত্রগুলো দীর্ঘসময় উৎপাদনে থাকলে তার সংস্কার প্রয়োজন। রশিদপুর প্রায় তিন দশক ধরে উৎপাদনে রয়েছে। ওসব কূপে একসময় গ্যাসের উৎপাদন কমে যাবে এটাই স্বাভাবিক। উৎপাদন বাড়াতে নতুন কূপ খননের প্রয়োজন। বিনিয়োগ প্রয়োজন। কিন্তু সেটা করা যায়নি। গ্যাসক্ষেত্রটি নিয়ে অনেকটা অবহেলা হয়েছে।

এ অবস্থা যে শুধু রশিদপুরে এমনটি নয়, এসজিএফসিএলের আওতাধীন আরেক গ্যাসফিল্ড কৈলাসটিলা গ্যাসক্ষেত্রে দুই হাজার বিসিএফের বেশি গ্যাস মজুদ থাকলেও দৈনিক উৎপাদন হচ্ছে মাত্র ২৫ এমসিএফ। তিনটি কূপ থেকে এ উৎপাদন আসছে। অথচ দেশের অভ্যন্তরে কাজ করা বহুজাতিক তেল গ্যাস কোম্পানি (আইওসি) কম মজুদ নিয়েও উৎপাদনের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরনের পরিচালনাধীন বিবিয়ানা গ্যাসফিল্ডের মজুদ রয়েছে ২২২ বিসিএফ।

বর্তমানে সেখান থেকে দৈনিক ১ হাজার ৮২ এমসিএফ (২০ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী) গ্যাস উত্তোলন হচ্ছে। সূত্র আরো জানায়, এসজিএফসিএল রশিদপুর গ্যাসফিল্ডের কূপ উন্নয়নে বড় পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে গ্যাসফিল্ডে নতুন কূপ খননের পাশাপাশি পুরনো কয়েকটি কূপের ওয়ার্কওভারের উদ্যোগ নেয়া হয়েছে। ২০১৬ সালের পুরনো একটি কূপের জন্য রশিদপুরে পাইপলাইন বসানো হচ্ছে। বর্তমানে পাইপলাইনটির আর মাত্র পাঁচ-ছয় কিলোমিটারের কাজ বাকি।

এ কাজ শেষ করতে আগামী নভেম্বর নাগাদ লেগে যেতে পারে। এরপর চলতি বছরের ডিসেম্বর নাগাদ ওই কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১০ এমসিএফ হারে গ্যাস যুক্ত করা যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে রশিদপুর গ্যাসফিল্ডে ১১ ও ১৩ নম্বর নতুন দুটি কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে বিশেষ আইনের আওতায় এ বিষয়ে জ্বালানি বিভাগের অনুমোদন পেয়েছে সংস্থাটি। এ দুটি কূপ থেকে দৈনিক ৩০ এমসিএফ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া গ্যাসফিল্ডের ৩ ও ৭ নম্বর কূপে ওয়ার্কওভারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ দুই কূপের ওয়ার্কওভার শেষে জাতীয় গ্রিডে সেখান থেকে আরো ১০ এমসিএফ গ্যাস যুক্ত হবে। এ ছাড়া ২ ও ৫ নম্বর কূপের ওয়ার্কওভারের মাধ্যমে আরো ১৫-২০ এমসিএফ গ্যাসের সরবরাহ বাড়ানোর লক্ষ্য। পরিকল্পনা মতে, রশিদপুর গ্যাসফিল্ডের বিদ্যমান ৪৬ এমসিএফের পাশাপাশি ২০২৫ সালের মধ্যে আরো ৭০ মিলিয়ন যুক্ত করে দৈনিক উৎপাদন ১১৫-১২০ এমসিএফে উন্নীত করা।

অন্যদিকে এ বিষয়ে এসজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান জানান, রশিদপুর গ্যাসফিল্ডের উৎপাদন বাড়াতে বড় পরিসরে উদ্যোগ নেয়া হয়েছে। নতুন কূপ খনন, পুরনো কূপের ওয়ার্কওভার এবং বিশেষ গুরুত্বের কূপ খননও রয়েছে। বর্তমানে রশিদপুর গ্যাসফিল্ড থেকে দৈনিক ৪৬ এমসিএফ গ্যাস উত্তোলন করা হচ্ছে।

আগামী ২০২৫ সাল নাগাদ গ্যাসফিল্ডের মোট দৈনিক উৎপাদন ১১৫ এমসিএফে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যেই কাজ চলছে। এরইমধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নে অনেকটাই এগিয়ে গেছে।

Continue Reading

Previous: নির্বাচনের আগে ৫২ হাজার সাউন্ড গ্রেনেড কিনবে পুলিশ
Next: শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ মাদককারবারি গ্রেপ্তার

Related Stories

রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড

August 12, 2026
জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

August 12, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

August 12, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড

রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড

August 12, 2026
জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

August 12, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

August 12, 2026
এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদেও রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদেও রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

August 11, 2026
রাজশাহীতে বৃদ্ধ মায়ের কাছ থেকে প্রতারণা করে জমি লিখে নেবার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীতে বৃদ্ধ মায়ের কাছ থেকে প্রতারণা করে জমি লিখে নেবার অভিযোগে সংবাদ সম্মেলন

August 11, 2026
আরডিএ’র অনুমোদন ছাড়াই এক শতাংশ জমিতে ৪ তলা ভবন, ধসের শঙ্কায় স্থানীয়রা

আরডিএ’র অনুমোদন ছাড়াই এক শতাংশ জমিতে ৪ তলা ভবন, ধসের শঙ্কায় স্থানীয়রা

August 11, 2026
অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ! দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ

অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ! দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ

August 11, 2026
জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা রাজশাহী রেঞ্জে অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, জোর দেওয়া হলো মাদক ও সাইবার অপরাধ দমনে

জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা রাজশাহী রেঞ্জে অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, জোর দেওয়া হলো মাদক ও সাইবার অপরাধ দমনে

August 11, 2026

আরও খবর

রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে ‘তুঘলকি কাণ্ড

August 12, 2026
জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

August 12, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ একজন আসামী গ্রেফতার

August 12, 2026
এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদেও রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদেও রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

August 11, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

278472
Users Today : 1141
This Month : 52523
This Year : 249908
Total Users : 278472
Views Today : 3672
Total views : 998846

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.