আলো ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিদেশী ভারতীয় মদসহ স্বপন ইসলাম সেলিম নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলাধীন ৯ নং সাতগাঁও ইউপির আমরাইলছড়া প্রাইমারী স্কুলের দক্ষিণে গুটিবাড়ি পয়েন্টের রাস্তার পশ্চিমে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক স্বপন ইসলাম সেলিম হুগলিয়া ছিমাইলত গ্ৰামের বাসিন্দা।
পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিদেশী ভারতীয় ১২ বোতল STERLING RESERVE মদসহ সেলিমকে আটক করা হয়।
এবিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আসামি স্বপনকে দীর্ঘদিন থেকে আটকের চেষ্টা করা হচ্ছিলো। আসামি মাদককারবারিদের মুল হোতা।
আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যথাযথ পুলিশি পাহাড়ায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
