Skip to content
October 9, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

‘ভারতকে অনেক আগেই গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছে’

নিউজডেস্ক September 23, 2023

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির নাগরিক ও সেখানে বসবাসরত শিখ ধর্মাবলম্বীদের নেতা হরদীপ সিং নিজ্জর হত্যা বিষয়ক গোয়েন্দা তথ্য ভারতকে বেশ কয়েক সপ্তাহ আগেই দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের তদন্তে ভারতের সহযোগিতা চায় তার দেশ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানী অটোয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ট্রুডো।

জাস্টিন ট্রুডো বলেন, ‘গত সোমবার আমি (পার্লামেন্টে) যা বলেছি, সে বিষয়ক গোয়েন্দা তথ্য আমরা অনেক আগেই ভারকে দিয়েছিলাম, বেশ কয়েক সপ্তাহ আগে।’‘এই ব্যাপারটি খুবই গুরুতর এবং আমরা এই ইস্যুতে ভারতের সাথে গঠনমূলকভাবে কাজ করতে ইচ্ছুক। আমরা আশা করছি, ভারত এই হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতা করবে।

ভারত থেকে কানাডায় গিয়ে সেখানকার নাগরিকত্ব অর্জনকারী হরদীপ সিং নিজ্জর ভারতের খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী খালিস্তান টাইগার ফোর্স এবং শিখস ফর জাস্টিস কানাডা শাখার শীর্ষ নেতা ছিলেন। গত ১৮ জুন দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের রাজধানী ভ্যানকুভারের একটি গুরুদুয়ারার সামনে নিহত হন ৪৫ বছর বয়সী হরদীপ।

নিজ্জরের হত্যার জন্য ভারতকে সরাসরি দায়ী করে গত ১৮ সেপ্টেম্বর কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভাষণে তিনি বলেন, এই অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ তার কাছে রয়েছে।

তার এই বক্তব্যের পর থেকে দুই দেশের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। গত কয়েক দিনে তলানিতে ঠেকেছে উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক। কারণ, ভারতের অভিযোগ— কানাডা সুনির্দিষ্টভাবে এ সম্পর্কিত কোনো তথ্য প্রদান করেনি। জাস্টিন ট্রুডোর অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলেও উল্লেখ করেছে করেছে ভারত।

এদিকে, কানাডার প্রথম সারির সম্প্রচার ও বেতার সংবাদমাধ্যম সিবিএস নিউজ বৃহস্পতিবার সূত্রের বরাত দিয়ে আক প্রতিবেদনে জানিয়েছে, হরদীপ সিং নিজ্জর নিহত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে এই হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু গোয়েন্দা তথ্য জোগাড় করছে কানাডার সরকার।

সেসব তথ্যে এ হত্যাকাণ্ডের সাথে কানাডায় অবস্থানরত ভারতের কিছু সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে সিবিএস নিউজের প্রতিবেদনে। আরও বলা হয়েছে, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের কিছু অংশ পঞ্চনেত্র জোটের (ফাইভ আইস অ্যালায়েন্স) সাথে শেয়ার করেছে কানাডার সরকার।

পঞ্চনেত্র জোট হলো যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড— এই ৫ দেশের মধ্যকার গোয়েন্দা তথ্য আদান-প্রদান সংক্রান্ত নেটওয়ার্ক। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেছিল সিবিএস নিউজ; কিন্তু কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন— তার দেশের সরকার এই হত্যাকান্ডের ‘জবাবদিহিতা’ চায়।

Continue Reading

Previous: বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটেও নিষিদ্ধ নাসির
Next: আজ রাজধানীতে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 8, 2026
’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

October 8, 2026
ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম

কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম

October 8, 2026
বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, মাঠে প্রশাসনের প্রচার

বাঘায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, মাঠে প্রশাসনের প্রচার

October 8, 2026
’শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

’শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেল রাজশাহী সিটি কর্পোরেশন

October 7, 2026
রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’

রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’

October 7, 2026
দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক ও মশারি বিতরণ

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে উঠান বৈঠক ও মশারি বিতরণ

October 7, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 8, 2026
’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

’শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

October 8, 2026
ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ভিসিকে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কারাতে জুনিয়র ন্যাশনাল পর্যায়ে খেলার জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছে সাংবাদিক পুত্র জিম

October 8, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

633213
Users Today : 2723
This Month : 39493
This Year : 604649
Total Users : 633213
Views Today : 16010
Total views : 2422485

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.