Skip to content
October 11, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

ভিসা নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জাজনক: মির্জা ফখরুল

নিউজডেস্ক September 23, 2023

আলো ডেস্কঃ যুক্তরাষ্ট্র ভিসা বিধিনিষেধ বাংলাদেশ জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যকে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার এখন বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি দাঁড় করিয়েছে।

নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্র ধ্বংস করেছে। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, গ্রেপ্তার করা হচ্ছে। এসব কারণে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে নানা রকম পদক্ষেপ দেখা যাচ্ছে।

এ বিষয়ে বিএনপি চিন্তিত কিনা- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ নিয়ে বিএনপি চিন্তিত নয়। সরকারের কারণেই এ ধরনের পরিস্থিতি হয়েছে। ফলে ক্ষমতাসীনদের জন্যই এটি চিন্তার বিষয়।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর পর এসে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ এসেছে। এটি আমাদের দেশের জন্য প্রাপ্য নয়। তিনি উল্লেখ করেন, এ জন্য বিএনপিসহ বিরোদী রাজনৈতিক দলগুলোর কোনো দায় নেই, এককভাবে সরকারই দায়ী।

যুক্তরাষ্ট্রের এম পদক্ষেপের পর দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা- এমন প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার পরিবেশ সৃষ্টির জন্য সরকারের অবস্থানের কোনো পরিবর্তন এখনো হয়নি। আসলে এখন সরকার কী করবে, সেটা তাদের ওপর নির্ভর করছে।

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ীদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করা শুরু করছে দেশটি। শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরুর কথা জানান।

দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে বাংলাদেশের যে লক্ষ্য তাকে সমর্থন করতেই আজকের এই পদক্ষেপ।

এ ছাড়া যারা বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সমর্থন করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

সূত্র- বাংলাদেশ জার্নাল

Continue Reading

Previous: রানীনগরে ৯ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
Next: বাংলাদেশকে ২৫৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিলো কিউইরা

Related Stories

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হারিয়েছে

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026
রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

October 10, 2026
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

October 10, 2026
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

October 10, 2026
সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

সাইদুর রহমান ছিলেন মানুষের অধিকার ও কল্যাণে নিবেদিতপ্রাণ সাংবাদিক, প্রয়াত সাংবাদিক নেতার স্মরণে নাগরিক শোকসভা

October 10, 2026

আরও খবর

হারিয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হারিয়েছে

October 10, 2026
রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিশ্ব ডিম দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাসিক প্রশাসক

October 10, 2026
রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

October 10, 2026
রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে নীরবেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

October 10, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

641369
Users Today : 5033
This Month : 47649
This Year : 612805
Total Users : 641369
Views Today : 48367
Total views : 2505799

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.