ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী’তে নীরবে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী জেলা সিভিল সার্জনের দপ্তর ডেঙ্গু প্রতিরোধে নানা উদ্যোগের কথা বললেও রামেক হাসপাতালের তথ্য বলছে ভিন্ন কথা। রামেক হাসপাতাল সূএ থেকে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে,এখন সবচেয়ে বেশী আক্রান্ত রোগী এই রাজশাহী জেলায়।আক্রান্তদের মধ্যে রাজশাহী জেলার রোগীর হার ৪১.৯০ ভাগ। চাঁপাইনবাবগন্জ জেলায় ৩৫.২৪। জেলা নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্ঠিয়া, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা জেলায় রোগীর হার ২৮.৮৬ ভাগ। গত ১৪ দিনে এই হাসপাতালে নতুন করে ২৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পান ২৫৯ জন।
