আলো ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির উঠানে থাকা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় শহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। শহিদুল ঘোড়াঘাট পৌর এলাকার মহুয়ারবাগ গ্রামের বাসিন্দা।
শহিদুলের পরিবারের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, ভোরে শহিদুলের মেয়ে ঘুম থেকে উঠে ঘর থেকে বাইরে বের হন। সে সময় তিনি বাড়ির উঠানে থাকা আমগাছে বাবার মরদেহ ঝুলতে দেখেন।
পরে তারা পুলিশে খবর দেন। তিনি জানান, এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
