Skip to content
September 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

মবিন-তৈমূরকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানালেন অন্তরা হুদা

নিউজডেস্ক September 19, 2023

আলো ডেস্কঃ নতুন নেতৃত্ব নির্বাচনে কাউন্সিলে বসেছে বিএনপির সাবেক নেতা প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার হাত ধরে প্রতিষ্ঠিত ‘তৃণমূল বিএনপি’। দলটির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাদের বলিষ্ঠ নেতৃত্বে দল আরও গতিশীল হবে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয় কাউন্সিল।

এতে যোগ দিয়েছেন রাজনীতির আলোচিত মুখ শমসের মবিন চৌধুরী ও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের। সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানান।

তিনি বলেন, ‘আশা করি তাদের বলিষ্ঠ নেতৃত্বে দল আরও গতিশীল হবে। তাদের এ যোগদান তৃণমূল বিএনপি তথা আমার প্রয়াত বাবার দেশ গড়ার স্বপ্নকে আরও এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘তৃণমূল বিএনপি আমার বাবা নাজমুল হুদার স্বপ্ন ছিল। ১৬ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপি নিবন্ধন পাওয়ার তিনদিন পর তিনি ইন্তেকাল করেন। আমার বাবা বিএনপির মন্ত্রিপরিষদে থাকা অবস্থায়ই কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের ফর্মুলা দিয়েছিলেন। সেদিন যদি সেই ফর্মুলাকে গুরুত্ব দেওয়া হতো, তাহলে দেশের রাজনীতি আজ সহিংস হয়ে পড়তো না।’

অন্তরা বলেন, ‘আমার বাবা নিজে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তার ভেতরে ছিল দেশপ্রেম। আমি তার কন্যা হিসেবে নিজে গর্ববোধ করি। তাদের এ যোগদান তৃণমূল বিএনপি তথা আমার প্রয়াত বাবার দেশ গড়ার স্বপ্ন আরও এগিয়ে যাবে।’

অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার সভাপত্বিতে মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা (বহিষ্কৃত) অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দীন আল আজাদ, প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এমএ আউয়াল, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানীসহ আরও অনেকে।

Continue Reading

Previous: আত্মসমর্পণ করে জামিন পেলেন মুশতাক
Next: ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বহিষ্কার

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026
পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

September 29, 2026
নদী নির্ভর মানুষের জীবিকা রক্ষায় সমন্বিত ব্যবস্থাপনার দাবি

নদী নির্ভর মানুষের জীবিকা রক্ষায় সমন্বিত ব্যবস্থাপনার দাবি

September 29, 2026
খাস ও ভিপি পুকুর অবৈধ দখলমুক্ত করার অভিযোগ

খাস ও ভিপি পুকুর অবৈধ দখলমুক্ত করার অভিযোগ

September 29, 2026
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা প্রশিক্ষণ ও ৫০ তালগাছের চারা রোপণ

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা প্রশিক্ষণ ও ৫০ তালগাছের চারা রোপণ

September 29, 2026
গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026

আরও খবর

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026
পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

September 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

587317
Users Today : 3840
This Month : 166688
This Year : 558753
Total Users : 587317
Views Today : 17208
Total views : 2151346

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.