মোঃ কাইসুর রহমান
গত ১৭ই জানুয়ারী মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হলো মরহুম হাসান সিদ্দিকি নাইট সার্কেল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা। খেলায় অংশগ্রহন করে মরহুম আক্তারুজ্জামান বাবলু স্মৃতি সংঘ বনাম মথুরডাঙ্গা বয়েজ। মথুরডাঙ্গা বয়েজ মরহুম আক্তারুজ্জামান বাবলু স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে মরহুম আখতারুজ্জামান বাবলু স্মৃতি সংঘের হৃদয়।
খেলা শেষে আতসবাজির মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করেন মরহুম হাসান সিদ্দিকির সুযোগ্য সন্তান গাজি সালাউদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে বেলাল আহম্মেদ ১৬নং ওয়ার্ড কাউন্সিলর, সৈয়দ মুন্তাজ সভাপতি ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগ ও মহানগর সদস্য, মোঃ আজিম শেখ সাধারন সম্পাদক বখতিয়ারাবাদ জামে মসজিদ ও মরহুম আক্তারুজ্জামান বাবলু স্মৃতি সংঘের পরিচালক ও সাবেক কাউন্সিলর মরহুম আক্তারুজ্জামান বাবলুর সুযোগ্য কন্যা ফাউজিয়া আক্তার জিসা এছাড়াও উপস্থিত ছিলেন খেলোয়ার, এলাকার যুবসমাজ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন সনি। এছাড়াও টুর্ণামেন্টের পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন যথাক্রমে মিঠু, জনি, সাগর, আকাশ, সাকিল, রান্টু প্রমুখ।
