Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়ে শাহবাগে ভুক্তভোগী ও স্বজনদের বিক্ষোভ সমাবেশ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর কোথায় ছিল মানবাধিকারঃ লিটন

নিউজডেস্ক February 14, 2023

স্টাফ রিপোর্টার
মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগ চত্বরে সচেতন নাগরিক সমাজ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ‘১৯৭১, ’৭৫, সামরিক শাসনামল, ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতা, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা, ২০১৩ থেকে ২০১৫ সালে অগ্নিসন্ত্রাসের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়ে বক্তব্য দেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা।

‘বিএনপি-জামাত ও তাদের আন্তর্জাতিক দোসর- আমাদের মানবাধিকারের কি হবে? জবাব চাই’ শিরোনামে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানেরপুত্র, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, শহীদ সুলতানা কামালের ছোট ভাই গোলাম আহমেদ টিটু, ভাতিজি নেহরীন মোস্তফা দিশি, বীরঙ্গনা শেখ ফাতেমা আলী, পেট্রোল বোমায় আহত এ্যাড. খাদিজা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক সহ আরো অনেকে।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মানবাধিকার লঙ্ঘন, ‘৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা, ১৯৭৭ সালে অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা, জাতীয় চার নেতাকে হত্যা, প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা হয়েছে। কোথায় মানবাধিকার? এসব ঘটনার দ্রুত বিচার চাই। ২০১৩ থেকে ২০১৪ সালে অগ্নিসন্ত্রাস চালিয়ে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। যারা এসব মানবাধিকার লঙ্ঘন করেছে, তারাই আজ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশে তাদের রাজনীতি বন্ধ চাই। তাদের বিচার চাই।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘মানবাধিকারের ব্যবসা যারা করেন তাদের উদ্দেশে প্রশ্ন করতে চাই, ১৯৭১ সালে ত্রিশ লক্ষাধিক নিরীহ মানুষকে হত্যা করা, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা এবং পরবর্তীতে ‘৭৫ জাতির পিতাকে সপরিবারে হত্যা করা, জাতীয় চার নেতাকে হত্যা করা এবং পরবর্তীতে বিমান বাহিনী ও সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে হত্যা করা, জিয়াউর রহমান পেছনে থেকে তার লোকদের মাধ্যমে যখন অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তখন কোথায় ছিল মানবাধিকার?

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতার দুই কন্যা যখন দেশের বাইরে অনেক কষ্ট নিয়ে, অনেক দুঃখ নিয়ে, অনেক সমস্যা নিয়ে বসবাস করছিলেন, সেই সময় মানবাধিকারের কথা ওঠে নাই। আমাদের জাতির পিতাকে হত্যার পর আওয়ামী লীগকে ৫টি বছর জিয়াউর রহমান ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। আমাদের অনেক নেতাকর্মীরকে গুম-খুন করেছিল। তখন কোথায় ছিল মানবাধিকার?

তিনি আরো বলেন, ১৯৭৫ সালে আমার ছোট বোনের বয়স ছিল মাত্র ১০ বছর। সে কিছু বুঝতো না। আমার পিতার সবচেয়ে প্রিয় সন্তান তার পিতাকে হারিয়ে একেবারে স্তব্ধ হয়েছিল, সে শুধু তাকিয়ে দেখতো বাবা কোথায়? কেন তার বাবা আসছে না? মানবাধিকার নিয়ে যারা কথা বলেন, তখন তাদের আমরা দেখিনি।

খায়রুজ্জামান লিটন আরো বলেন, বিএনপি-জামায়াতের কিছু হলেই যারা মানবাধিকার লঙ্ঘন খুঁজে পান, সেই কথাকথিত সুশীল সমাজকে বলতে চাই, মানবাধিকারের কথা আপনাদের মুখে শোভা পায় না। দেশের জন্য ক্ষতিকর কাজগুলোকে আপনারা সার্পোট দেন আর ভালো কাজ সেগুলোকে সার্পোট দেন না। যখন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনা ঘটে গেছে, সেই সময় আপনাদের আমরা পাশে পাইনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, যারা বিভিন্ন সংগঠন বা সংস্থার নামে মানবাধিকার নিয়ে কাজ করেন, যারা নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চান, বিদেশীদের যারা প্রভাবিত করতে চান, বিদেশী দূতাবাসের মাধ্যমে নানা বানোয়াট কথা-বার্তা ও চিঠি দিয়ে বলতে যারা বলতে চান, বাংলাদেশ গণতান্ত্রিক চর্চা নেই ও বিরোধী দলকে দমন করা হচ্ছে’, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এটিকে বিরোধী দলকে দমন করা বলতে চান তাহলে বিরোধী দল দিনের পর দিন পদযাত্রা, বিভিন্ন এলাকায় সমাবেশ করছে কীভাবে?

রাসিক মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কেউ দেশের উন্নয়ন ব্যাহত ঘটাবে, সেটি আমরা জীবন থাকতে হতে দেবো না।

Continue Reading

Previous: রাজশাহী নগরীতে এসিআই কোম্পানির মোড়কে নকল জৈব সার তৈরি ও বাজার জাত করণের অভিযোগ
Next: রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদ্যাপন

Related Stories

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195838
Users Today : 401
This Month : 143353
This Year : 167274
Total Users : 195838
Views Today : 3277
Total views : 615739

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.