Skip to content
July 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশোধন আবশ্যক

নিউজডেস্ক October 19, 2021

মানি লন্ডারিং একটি ফৌজদারি অপরাধ। কিন্তু দেশে এই অপরাধ থামানো এখনো সম্ভব হয়নি। বিভিন্ন পত্রিকান্তরে জানা গেছে, বিদ্যমান মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধন করে একটি উপধারা সংযোজনের মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) সংশ্লিষ্ট বিষয়ে যৌথ তদন্তকারী দলের কার্যক্রম তদারকির দায়িত্ব প্রদান করা হবে। বাস্তব সমস্যার আলোকে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বিধায় এটি প্রশংসার দাবি রাখে।
বাংলাদেশে ২০০২ সালে প্রথমবার মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রবর্তন করা হয়। ৩০ এপ্রিল, ২০০২ তারিখ থেকে কার্যকর হয়ে এই আইনটি বলবৎ ছিল ১৪ এপ্রিল, ২০০৮ তারিখ পর্যন্ত। এই আইন অনুসারে বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি মানি লন্ডারিং অপরাধের তদন্ত করতে পারত। কোনো অপরাধ তদন্তের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির (১৮৯৮ সালের ৫নং আইন) অধীনে যে ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এই আইনের অধীনে কোনো অপরাধ তদন্তের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি একই রূপ ক্ষমতা প্রয়োগ করতে পারতেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের এসব অপরাধ তদন্ত করার উপযুক্ত প্রশিক্ষণ এবং অস্ত্র ধারণের অধিকার না থাকার জন্য তাদের পক্ষে তখন একটি তদন্তও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। আইনটির প্রয়োগ অধিকতর কার্যকর করার উদ্দেশ্যে ১৮ এপ্রিল, ২০০৭ তারিখ থেকে কার্যকর করে একটি সংশোধনীমূলক অধ্যাদেশ (নং-১৭, ২০০৭) জারি করা হয়। এই অধ্যাদেশের মাধ্যমে অপরাধগুলো দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সালের ৫নং আইন)-এর তফসিলভুক্ত অপরাধ হিসেবে র্দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তদন্তযোগ্য করা হয়।
বর্তমানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন বা সম্পদের তথ্য সংগ্রহের জন্য বিএফআইইউ সবগুলো ব্যাংককে অতি গোপনীয় পত্র প্রেরণ করে। এসব পত্র ব্যাংকের হাতে পৌঁছার পর পরই সংবাদটি ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হয় এবং পত্রিকায় ছাপা হয়ে যায়। অর্থাৎ গোপন কথাটি আর গোপন থাকে না। সংবাদটি কীভাবে প্রচারমাধ্যমের কাছে গেল তাও জানা সম্ভব হয় না। এ ক্ষেত্রে ব্যাংকের তথ্যভান্ডারে বিএফআইইউর প্রবেশাধিকার প্রদত্ত হলে সংবাদ সংগ্রহের প্রয়োজনে আর চিঠি লিখতে হবে না। বিএফআইইউ কর্মকর্তারা নিজেদের অফিসে বসেই অনলাইনে তদন্ত করে তথ্য সংগ্রহ করতে পারবেন। পৃথিবীর অনেক দেশেই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের জন্য এই সুযোগ রক্ষিত আছে। প্রয়োজনবোধে বাংলাদেশেও এই সুযোগ অবারিত করা যায়।
এ দেশে ভূমি, ফ্ল্যাট ইত্যাদির মালিকানার কোনো নির্ভরযোগ্য তথ্যভান্ডার নেই। আবার ইমিগ্রেশন, আয়কর, পাসপোর্ট, গাড়ি রেজিস্ট্রেশন ইত্যাদি খাতে তথ্যভান্ডার থাকলেও বিএফআইইউর প্রবেশাধিকার নেই। ফলে কোনো সন্দেহজনক ব্যক্তির অন্যান্য সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। অপরাধীদের শনাক্ত করার প্রয়োজনে এসব তথ্যভান্ডারে বিএফআইইউর প্রবেশাধিকার নিশ্চিত করা যেতে পারে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) দায়িত্ব হচ্ছে অপরাধীদের সম্পদ সম্পর্কে খোঁজ নিয়ে কেবল সন্দেহজনক বলে চিহ্নিত লেনদেন বা কার্যক্রমগুলো সম্পর্কে আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়ে দেওয়া। এসব তথ্য প্রাপ্তির পর আরও তদন্ত করে নিশ্চিত হওয়ার পর আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীর বিরুদ্ধে আইনি কার্যক্রম শুরু করবে। বিএফআইইউ যাতে দক্ষতার সঙ্গে সন্দেহজনক লেনদেনের এবং সম্পৃক্ত অপরাধ থেকে অর্জিত সম্পদ বৈধ করার প্রচেষ্টা সংবলিত কার্যক্রম চিহ্নিত করার লক্ষ্যে মানসম্পন্নভাবে তথ্য সংগ্রহ করতে পারে সে লক্ষ্যেই আইনের সংশোধন করা প্রয়োজন। আইন যেহেতু বারবার সংশোধন করা যায় না, সেহেতু সরকার সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে প্রয়োজনীয় সবগুলো সংশোধনী একসঙ্গে আনবে এটাই কাম্য।

Continue Reading

Previous: নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন প্রণয়ন জরুরি
Next: রংপুর মেডিকেল রোগাক্রান্ত, শুশ্রূষা কি নেই

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026
দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026
রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

July 26, 2026
কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

July 26, 2026
পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

পিপিআর প্রতিরোধে বাঘায় বাড়ি বাড়ি টিকাদান, সচেতনতামূলক পরামর্শও প্রদান

July 26, 2026
রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে ফলগাছ কেটে নাশকতা, কৃষকের মাথায় হাত

July 26, 2026
তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

July 26, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

July 25, 2026

আরও খবর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026
রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পরিচয় সংস্কৃতি সংসদ আয়োজিত জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ

July 26, 2026
কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি শরিফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী বাচ্চু নির্বাচিত

July 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

208182
Users Today : 565
This Month : 155697
This Year : 179618
Total Users : 208182
Views Today : 7306
Total views : 693247

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.