Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ময়মনসিংহে আতশবাজির কারখানায় বজ্রপাতে বিস্ফোরণ, ২ নারীর মৃত্যু

নিউজডেস্ক April 20, 2022

আলো ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে আতশবাজির কারখানায় বজ্রাপাতের পর বিস্ফোরণে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান। তিনি বলেন, স্থানীয় লোকজন জানতো এখানে স্বল্পপরিমাণ পটকা তৈরি হতো। ঘটনাস্থলে এসে দেখতে পারি বিপুল পরিমাণ পটকা এখানে তৈরি হতো। এসব থেকেই মূলত বিস্ফোরণ হয়েছে। সেই পটকা ও পটকার উপাদানের পাশে একটি বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে।

এ ছাড়া এখানে অন্য কোনো ইস্যু নেই। বজ্রপাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিস্ফোরণের সময় বজ্রপাত হয়েছিল। তাই প্রথমে বজ্রপাতের কথা বলা হয়েছিল। এখানে সিআইডির এক্সপার্টরা কাজ করছে। পরে আরও বিস্তারিত বলা যাবে। পুলিশ সুপার আরও বলেন, এখানে যারা মারা গেছে তারা শ্রমিক ছিল। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারখানার কোন অনুমোদন ছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কারখানার অনুমোদন ছিল না।

তবে এ ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। এর আগে গতকাল বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে বোরহান উদ্দিনের আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। সে সময় বজ্রপাতে বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। এতে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- দক্ষিণ বাঁশাটি গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আবদুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)। স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন আমরা মনে করেছিলাম বজ্রপাত হয়েছিল। পরে ঘটনাস্থলে এসে দেখি বিস্ফোরণে ভবনের ছাঁদ উড়ে গেছে। আমরা জানতাম স্বল্প পরিসরে বোরহান উদ্দিন পটকা তৈরি করতো।

কিন্তু এত বেশি পটকা তৈরি করতো বিষয়টি জানা ছিল না। নিহত আফিলা বেগমের স্বামী আবদুল গণি বলেন, আফিলা সাত মাস ধরে এখানে কাজ করে আসছিল। সপ্তাহে আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা মজুরি পেত। নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, প্রথমে স্থানীয়দের কাছে জানতে পেরেছিলাম যে বজ্রপাতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটেছে। পরে ঘটনাস্থলে এসে বজ্রপাত নয় আতশবাজির ভয়াবহ বিস্ফোরণের বিষয়টি জানতে পেরেছি।

Continue Reading

Previous: ওএমএসে অতিরিক্ত সোয়া লাখ টন চাল-গম পেলো খাদ্য মন্ত্রণালয়
Next: তিন হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয়ে হবে ডিজিটাল কানেকটিভিটি

Related Stories

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217975
Users Today : 1243
This Month : 165490
This Year : 189411
Total Users : 217975
Views Today : 20951
Total views : 779309

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.