Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

তিন হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয়ে হবে ডিজিটাল কানেকটিভিটি

নিউজডেস্ক April 21, 2022

আলো ডেস্ক: ডিজিটাল কানেকটিভিটি স্থাপনে তিন হাজার ৯৭৪ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে চীনের কাছ থেকে প্রয়োজনীয় পণ্য, ভৌত কাজ এবং সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। গতকাল বুধবার দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ-সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, আজকে (গতকাল বুধবার) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১১তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য একটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি, রেলপথ মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার বিভাগের দুটি, খাদ্য মন্ত্রণালয়ের একটি, শিল্প মন্ত্রণালয়ের একটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটি ৯টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

৯টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ পাঁচ হাজার ৩৪২ কোটি ৯ লাখ ৫৯ হাজার ৪১০ টাকা। ডিজিটাল কানেকটিভিটি প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, এ প্রকল্পটি আমাদের বিবেচনায় ভালো প্রকল্প। সেখানে অনেক জনবল কর্মসংস্থানের সুযোগ পাবেন। গণমাধ্যমে এসেছে করোনার মধ্যে দেশে এক লাখ মানুষ ই-কমার্সে কর্মসংস্থান হারিয়েছেন। একই খাতে চলতি বছর আরও পাঁচ লাখ মানুষ কর্মসংস্থান হারাবে। আমরা যে প্রকল্পগুলো অনুমোদন দেই, সেক্ষেত্রে দুটি জিনিস বিবেচনা করি।

মৌলিক দুটি এলাকা বিবেচনা করি, রেভিনিউ জেনারেশন ফর গভরনমেন্ট এবং কর্মসংস্থান। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম। তিনি জানান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর কর্তৃক ডিজিটাল সংযোগ স্থাপনে ‘এস্টাব্লিসিং ডিজিটাল কানেকটিভিটি (ইডিসি)’ প্রকল্পের আওতায় চীনের কাছ থেকে জি টু জি সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রয়োজনীয় পণ্য, ভৌত কাজ এবং সেবা চীনের রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ কোম্পানি লিমিটেডের (সিআরআইজি) কাছ থেকে তিন হাজার ৯৭৪ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৪৯৮ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো-

খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক ৫০ হাজার টন গম ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১৭২ কোটি পাঁচ লাখ আট হাজার ৯০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য ১৫ হাজার টন রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার/ব্রাইট ইয়েলো সালফার ক্রুড মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন, ঢাকা (প্রধান সরবরাহকারী- মেসার্স জেনট্রেড এফজেডই, ইউএই) হতে ৯৫ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকু জাপিনের কাছ থেকে এক লাখ টন হাই-সালফার ফার্নেস অয়েল ৫৮৮ কোটি টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

Continue Reading

Previous: ময়মনসিংহে আতশবাজির কারখানায় বজ্রপাতে বিস্ফোরণ, ২ নারীর মৃত্যু
Next: আদেশ বাস্তবায়নের বিষয়ে জানতে আইন সচিবকে হাইকোর্টে তলব

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

218006
Users Today : 1274
This Month : 165521
This Year : 189442
Total Users : 218006
Views Today : 21595
Total views : 779953

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.