রাজশাহীতে বৃহত্তর ফরিদপুর একতা সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
দৈনিক রাজশাহীর আলো পত্রিকা সম্পাদক ও প্রকাশক জনাব মো: আজিবার রহমান সম্প্রতি বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বুধবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যার পর নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বৃহত্তর ফরিদপুর একতা সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: সেলিম রেজা, সহ-সভাপতি মো: সোবহান বেপারী, সাধারণ সম্পাদক মোঃ আসাদুর রহমান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক ডা: মো: রাসেল মিয়া।
অর্থ সম্পাদক মোঃ শাজাহান ও রেজাউল ইসলাম প্রমুখ।
