Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীর বাগমারায় প্রশ্নফাঁসকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৮

নিউজডেস্ক November 18, 2022

স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাগমারায় প্রশ্নফাঁসকারী চক্রের মূলহোতাসহ ৮জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে এইচএসসির অরিজিন্যাল প্রশ্নপত্র-১ সেট ও গাইড বই-৫টি, ফাঁসকৃত প্রশ্নের উত্তর-২০০ সেট, ২টি ফটোকপি মেশিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ মোরশেদুল আলম (৪৮), মোঃ মমিন মন্ডল (২১), মোঃ জাকিরুল ইসলাম (৩৭), (প্রভাষক, হিসাব বিজ্ঞান, আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ), মোঃ শামসুল ইসলাম (৪৫), (প্রভাষক, হিসাব বিজ্ঞান, আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ), মোঃ তৌহিদুল ইসলাম জনি (৩৩), (প্রভাষক, হিসাব বিজ্ঞান, কালিতা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল এন্ড কলেজ), মোঃ দুলাল হোসেন (৪৮), মোঃ শরিফুল ইসলাম (২৫), মোঃ তোফায়েল হোসেন (৩৩)।

শুক্রবার দুপুরে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, গত ৬ই নভেম্বর থেকে সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার পরে র‌্যাব-৫, সিপিএসসি টিমের কাছে তথ্য আসে, রাজশাহীর বাগমারা থানার ভবানীগঞ্জ এলাকায় একটি অসাধু চক্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার হল থেকে নিয়ে এসে তার উত্তর তৈরি করে এবং স্বল্প মূল্যে বিক্রি করছে। পরে পরীক্ষার হলে বিভিন্ন মাধ্যমে সাপ্লাই দেওয়া হয়। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি টিম ছায়া তদন্ত শুরু করে। পরে ঘটনার সত্যতা পেলে র‌্যাব-৫, সিপিএসসি টিম ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মের মেধা ধ্বংসকারী এই গর্হিত কর্ম সম্পাদনের সময় চক্রের মূলহোতাসহ ৮জন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পরস্পর যোগসাজসে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এইচএসসি (বিএমটি/বিএম) হিসাব বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার পূর্বে অজ্ঞাত ব্যক্তির সাহায্যে পরীক্ষার কেন্দ্র হতে মোবাইলে ফোনে প্রশ্নপত্র ছবি ধারন করে। পরে ওই বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে প্রশ্নপত্রের কপি এবং অভিনব কায়দায় উত্তরপত্র তৈরী করে তা ফটোকপি করে পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে সরবরাহ করতো।

তারা ইতিপূর্বেও এসএসসি/এইচএসসি পরীক্ষাসহ আরো অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে অভিনব কায়দায় উত্তরপত্র প্রস্তুত করে উত্তরপত্র ফটোকপি করে পরীক্ষার্থীদের নিকট অর্থের বিনিময়ে সরবরাহ করেছিল বলেও জানায়। এ ব্যপারে গ্রেফতারকৃত অসাধু চক্রের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Continue Reading

Previous: লোকসানে রাজশাহীর পোল্ট্রি খামারিরা, গুটিয়ে নিচ্ছেন ব্যবসা
Next: বাগমারার উন্নয়ন কাজের টাকা যাচ্ছে ঠিকাদার, ইঞ্জিনিয়ার, এমপি ও মেয়রদের পকেটে

Related Stories

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026
চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

চার জেলায় গরু চুরির অভিযোগে উজ্জল গ্রেপ্তার, আটক পিকআপ

October 17, 2026
দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026

আরও খবর

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

October 17, 2026
রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

October 17, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

680080
Users Today : 4764
This Month : 86360
This Year : 651516
Total Users : 680080
Views Today : 25996
Total views : 2726935

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.