Skip to content
July 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

রোহিঙ্গা ক্যাম্পে হুন্ডি নির্ভর মাদক অর্থনীতি: রাষ্ট্রের নিরাপত্তায় নীরব বিস্ফোরণ

নিউজডেস্ক July 27, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা দীর্ঘদিনের। মানবিক দৃষ্টিকোণ থেকে যে উদ্বাস্তু জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া হয়েছিল, সময়ের পরিক্রমায় সেই জনগোষ্ঠীর একটি অংশ এখন অপরাধচক্রের অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত নানা অনুসন্ধানে উঠে এসেছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোকে ঘিরে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর মাদক বাণিজ্য, যার অর্থ লেনদেন হচ্ছে বাংলাদেশের বাইরের মাটিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে।

এই পদ্ধতি শুধু অভিনব নয়, বরং নিরাপত্তার দিক থেকে তা অতি আশঙ্কাজনক। দেশের ভেতরে ইয়াবা, আইসসহ নানা মাদক বেচাকেনা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে, কিন্তু সেই মাদকের দাম পরিশোধ হচ্ছে বিদেশে-হুন্ডির মাধ্যমে। এই অপরাধ কাঠামো এতটাই সুসংগঠিত যে, রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বজনদের পাঠানো রেমিট্যান্স অজান্তেই ক্যাম্পভিত্তিক সন্ত্রাস, অস্ত্র ও মাদকের উৎসে পরিণত হচ্ছে।

এতে করে একটি পুরো জনগোষ্ঠী নিজের অজান্তেই অপরাধের অর্থনীতির জ্বালানি সরবরাহ করে চলেছে। বাংলাদেশি পাসপোর্টের অপব্যবহার করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পাড়ি দেওয়া রোহিঙ্গারা সেখানে জীবিকা নির্বাহের পাশাপাশি পরিবার-পরিজনের জন্য দেশে অর্থ পাঠান। কিন্তু বৈধ ব্যাংকিং ব্যবস্থার সুযোগ না থাকায় এই অর্থ পাঠানো হয় হুন্ডির মাধ্যমে।

ক্যাম্পের ভেতরে হুন্ডি সিন্ডিকেটের এমন বিস্তার যে, সন্ধ্যার পর মোটরসাইকেলে এসে টাকা পৌঁছে দিয়ে ফের চলে যায় লোকজন-এমন চিত্র এখন নিয়মিত ঘটনা। এই অর্থপ্রবাহের সুযোগ নিচ্ছে মাদক চক্র। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দেশে সরাসরি লেনদেন করা মাদক কারবারিরা এখন বিকল্প পথ বেছে নিয়েছে। তারা মাদক ক্যাম্পে বিক্রি করলেও অর্থ গ্রহণ করছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া বা থাইল্যান্ডে। বিদেশে থাকা রোহিঙ্গারা সেই অর্থ প্রদান করছেন হুন্ডির মাধ্যমে।

এই অর্থ আবার দেশে পৌঁছে যাচ্ছে মাদক সিন্ডিকেটের হাতে। এভাবেই গড়ে উঠেছে এক অন্তর্জালের মতো ছড়ানো বৈশ্বিক মাদক অর্থনীতি, যার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলো। এমন পরিস্থিতি শুধু একটি সীমান্তীয় এলাকার সমস্যা নয়; এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ক্যাম্পে নিরাপত্তাহীনতা, সন্ত্রাস, অস্ত্র ব্যবসা ও মাদকের বিস্তার এখন প্রকাশ্য।

পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও সীমান্তরক্ষীদের সীমিত সক্ষমতায় এই জটিল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব হয়ে পড়ছে। রাষ্ট্রের দায়িত্ব শুধু শরণার্থীদের আশ্রয় দেওয়া নয়, বরং তাদের ব্যবস্থাপনাকে নিরাপদ, ন্যায়সংগত ও অপরাধমুক্ত রাখা। রোহিঙ্গা ক্যাম্পে যে অদৃশ্য অপরাধজগত গড়ে উঠেছে, তার বিরুদ্ধে এখনই কঠোর ও সমন্বিত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে তা হয়ে উঠবে রাষ্ট্রের জন্য এক অনিয়ন্ত্রিত দুর্যোগ।

Continue Reading

Previous: রাজশাহীতে আত্মগোপনে থাকা প্রতারক কাজী শাওন গ্রেফতার
Next: দীর্ঘদিন ধরে বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার

প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার

July 19, 2026
বাগমারা যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগমারা যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

July 19, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026
কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা

কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা

July 19, 2026
ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

July 18, 2026
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী হুইলচেয়ার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 18, 2026

আরও খবর

প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার

July 19, 2026
বাগমারা যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারা যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

July 19, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ, উদ্বেগে সংশ্লিষ্ট মহল

July 19, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

188110
Users Today : 450
This Month : 135625
This Year : 159546
Total Users : 188110
Views Today : 2214
Total views : 570729

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.