Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

লাগামহীন দ্রব্যমূল্য, বাজার তদারকি বাড়াতে হবে

নিউজডেস্ক February 7, 2023

সম্পাদকীয়: অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের যখন নাভিশ্বাস উঠেছে, তখন উপর্যুপরি গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে, এটাই স্বাভাবিক। উদ্বেগের বিষয় হলো, এ পরিস্থিতিতেও বাজার তদারকি কর্তৃপক্ষের তৎপরতা একেবারেই দৃশ্যমান নয়। সাধারণত ধানকাঁটার মৌসুমে চালের দাম কমতে থাকে। কিন্তু বর্তমানে ধানকাঁটার মৌসুমেও চালের দামে অস্থিরতা লক্ষ করা যাচ্ছে। এবার আমনের উৎপাদন বাড়লেও বাজারে চালের দাম কমার কোনো লক্ষণ নেই। চালের উৎপাদিত খরচ থেকে ভোক্তা পর্যায়ের দামের পার্থক্য কেন এত বেশি, তাও একটি প্রশ্ন। বর্তমানে চালকল মালিক ও চাল ব্যবসায়ীরা যতটা মুনাফা করছেন, তা অস্বাভাবিক বলে মনে করেন অর্থনীতিবিদরা।

চালের দাম বেশি থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন-আয়ের মানুষ। চিনি নিয়ে বেশকিছু দিন ধরে বড় ধরনের কারসাজি চলছে। গত কয়েক সপ্তাহ ধরে সুপারশপগুলোয় আমদানীকৃত চিনি পাওয়া গেলেও বাজারে দেশি চিনি না থাকার বিষয়ে কেউ সদুত্তর দিতে পারেনি। ডলার সংকটের এ সময়েও দেশি চিনি নিয়ে এমন কারসাজির বিষয়টি দুঃখজন। জানা যায়, গত ছয় মাসে দেশে যে পরিমাণ মসুর ডাল আমদানি করা হয়েছে, তা ২০২১ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণ। এত আমদানির পরও বাজারে এ পণ্যটির দাম বৃদ্ধির বিষয়টি রহস্যজনক।

অন্যান্য বছরের মতো এবারও রামজানে যেসব পণ্যের চাহিদা বাড়ে, সেসব পণ্যের দাম গত কয়েক মাস আগে থেকেই ঊর্ধ্বমুখী। বলা যায়, এসব নিত্যপণ্যের দাম এখন আকাশ ছুঁয়েছে। নানা অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে চলেছেন অসাধু ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন ভোক্তারা। রমজানের পণ্য আমদানিতে যাতে কোনোরকম সমস্যা না হয়, সেজন্য সরকার আমদানিকারকদের নানা সুযোগ করে দিয়েছে। এতে আমদানিকারকরা উপকৃত হলেও বাজারে এর কোনো প্রভাব দৃশ্যমান নয়। প্রশ্ন হলো, ভোক্তারা অসাধু ব্যবসায়ীদের কাছে আর কতদিন জিম্মি থাকবেন? সরকারকে অবিলম্বে এদিকে দৃষ্টি দিতে হবে।

বিদ্যমান পরিস্থিতিতে মূল্যস্ফীতির চাপে দিশেহারা মানুষ খাদ্য তালিকা থেকে পুষ্টিকর খাবার বাদ দিতে বাধ্য হচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে দেশের বিপুলসংখ্যক মানুষ পুষ্টিহীনতার শিকার হবেন। এতে দেশে যে মানের জনশক্তি তৈরি হবে, তা দিয়ে চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করা কতটা কঠিন হবে, তা সহজেই অনুমেয়। বিদ্যমান পরিস্থিতিতে নিত্যপণ্যের ক্ষেত্রে অল্প সময়ের ব্যবধানে আমদানিনির্ভরতা কমানোর কাজটি কঠিন। বৈশ্বিক পরিস্থিতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ আরও বিভিন্ন কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামে অস্থিরতা বিরাজ করছে। কাজেই জ্বালানিসহ বিভিন্ন পণ্যের ওপর আমদানিনির্ভরতা ধাপে ধাপে কমানোর পদক্ষেপ নিতে হবে।

ভবিষ্যতে পণ্যের বিশ্ববাজার পরিস্থিতি যতই স্বাভাবিক হয়ে আসুক না কেন এবং দেশে উৎপাদন যতই বৃদ্ধি পাক না কেন, বাজার তদারকি সংস্থাগুলোর তৎপরতা না থাকলে ভোক্তাদের দুর্বিষহ কষ্টের অবসান হবে না। যেহেতু বাজার তদারকি সংস্থার কোনো কোনো সদস্যের সঙ্গে অসাধু ব্যবসায়ীদের যোগসাজশের বিষয়টি আলোচনায় এসেছে, সেহেতু এ ক্ষেত্রে দুর্নীতি নির্মূলে কর্তৃপক্ষকে জোরালো পদক্ষেপ নিতে হবে।

Continue Reading

Previous: রাজশাহীতে ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২
Next: ওএমএসে কেন্দ্রের সংখ্যা ও চালের বরাদ্দ বাড়ানো হয়েছে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

রাজশাহী গোদাগাড়ীতে শীর্ষ মাদক কারবারি কালাম গ্রেপ্তার

July 21, 2026
মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

মেহেদী হাসান মিলনের নেতৃত্বে বদলে যাওয়ার পথে নওপাড়া উচ্চ বিদ্যালয়, অভিভাবক সমাবেশে শিক্ষার নতুন রূপরেখা ঘোষণা

July 21, 2026
কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির নির্বাচন আগামী ২৩ শে জুলাই

July 21, 2026

আরও খবর

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026
প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে পবার সংরক্ষিত মহিলা সদস্য বিরুদ্ধে

July 21, 2026
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

July 21, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195712
Users Today : 275
This Month : 143227
This Year : 167148
Total Users : 195712
Views Today : 2077
Total views : 614539

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.