Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

ওএমএসে কেন্দ্রের সংখ্যা ও চালের বরাদ্দ বাড়ানো হয়েছে

নিউজডেস্ক February 7, 2023

আলো ডেস্কঃ সরকারের পক্ষ থেকে গত বছরের সেপ্টেম্বর থেকে খোলাবাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরু করে তার আওতা আরো বাড়ানো হয়। আর আগের চেয়ে ওএমএসের কেন্দ্র বাড়ানোর ফলে চালের যে বরাদ্দ ঠিক করা হয়েছিল ইতোমধ্যে তার চেয়ে বেশি বিক্রি হয়েছে। এবার আমন উৎপাদন ভালো হওয়ায় এখন চালের আওতা আরো বাড়ানো হয়েছে। সেজন্যই খাদ্য অধিদপ্তর সম্প্রতি চালের বরাদ্দ বাড়িয়েছে আরো ২ লাখ টন। কিন্তু বৈশ্বিকভাবেই গমের সংকট এবং দেশে কম উৎপাদন হওয়ায় ওএমএসে গমের বরাদ্দ ২৫ হাজার টন কমিয়ে দেয়া হয়েছে।

খাদ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, সরকার দেশের সব সিটি করপোরেশন, শ্রমঘন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর পুরো জেলায় এবং সব জেলার সদর পৌরসভা এবং ক, খ ও গ শ্রেণীর পৌরসভাগুলোয় বর্তমানে ওএমএসের মাধ্যমে চাল ও আটা বিক্রি করছে। সব মিলিয়ে সারা দেশে মোট ২ হাজার ৪১৭টি কেন্দ্রে দৈনিক ২ হাজার ৭৯৬ টন চাল ও ৯৩৭টি কেন্দ্রে ৯৩০ দশমিক ৫ টন আটা বিক্রি করা হচ্ছে। শুরুর দিকে ঢাকা মহানগরীতে ৫০টি ট্রাকে করে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো।

গত ১১ ডিসেম্বর থেকে নতুনভাবে আরো ২০টি ট্রাক যুক্ত হয়। বর্তমানে রাজধানীর ১৪৭টি দোকান, ৭০টি ট্রাক ও ইনোভেশনের আওতায় ৩টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম চলমান। ওই কেন্দ্রগুলোয় দৈনিক ৩৪৮ টন চাল ও ২২০ দশমিক ৫ টন আটা বিক্রি করা হয়। ভোক্তারা প্রতি কেজি চাল ৩০ টাকা ও ১৮ টাকা কেজি দরে আটা কিনতে পারছে। তবে গত নভেম্বরে আটার দাম আরো ৬ টাকা বাড়িয়ে দেয়া হয়। তখন থেকে খাদ্যপণ্যটি ২৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সূত্র জানা, ওএমএস কার্যক্রমে ২০২২-২৩ অর্থবছরে চালের বার্ষিক বরাদ্দ সাড়ে ৩ লাখ টন ধরা হয়েছিল।

আর গমের বরাদ্দ ধরা হয়েছিল সোয়া ৪ লাখ টন। কিন্তু ওএমএসের আওতা বাড়ায় সম্প্রতি চালের বরাদ্দ ২ লাখ টন বাড়িয়ে সাড়ে ৫ লাখ টন করা হয়েছে। আর গমের বরাদ্দ ২৫ হাজার টন কমিয়ে নির্ধারণ করা হয়েছে সাড়ে ৩ লাখ টন। এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) তপন কুমার দাস জানান, ওএমএসের বরাদ্দ বাড়ানো হয়েছে। চাল করা হয়েছে সাড়ে ৫ লাখ টন। আর গমের ক্ষেত্রে তা ২৫ হাজার টন কমানো হয়েছে। ওএমএসের মাধ্যমে প্রতিজন সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৪ কেজি আটা নিতে পারেন।

Continue Reading

Previous: লাগামহীন দ্রব্যমূল্য, বাজার তদারকি বাড়াতে হবে
Next: পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195773
Users Today : 336
This Month : 143288
This Year : 167209
Total Users : 195773
Views Today : 2724
Total views : 615186

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.