বাঘা প্রতিনিধি
বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে আরেকটি গৌরবময় অধ্যায় রচনা করেছে বাঘার ঐতিহ্যবাহী শাহ্দৌলা সরকারি কলেজ। “ঝঃধৎঃঁঢ়, ঝপরবহপব চৎড়লবপঃ ধহফ ওহহড়াধঃরড়হ ওফবধ ঝযড়পিধংরহম-২০২৬” প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্ব অর্জন করে কলেজটির মেধাবী শিক্ষার্থীদের দল জেলা চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
প্রথমে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের উদ্ভাবনী চিন্তাধারা, সৃজনশীলতা ও দক্ষতার স্বাক্ষর রেখে শ্রেষ্ঠত্ব অর্জন করে শাহ্দৌলা সরকারি কলেজ টিম। এরপর জেলা পর্যায়ে অংশগ্রহণ করে তারা গবেষণামূলক কাজ, আধুনিক উদ্ভাবনী ধারণা এবং চমৎকার উপস্থাপনার মাধ্যমে বিচারক ও উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
তাদের নিরলস পরিশ্রম, অধ্যবসায় এবং সমন্বিত দলগত প্রচেষ্টার ফলস্বরূপ শাহ্দৌলা সরকারি কলেজ জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব লাভ করেছে। এই অর্জন শুধু কলেজটির নয়, বরং সমগ্র বাঘা উপজেলা ও রাজশাহী জেলার জন্য এক অনন্য সম্মানের বিষয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “এই অর্জন শুধু শাহ্দৌলা সরকারি কলেজের জন্যই নয়, বরং সমগ্র বাঘা উপজেলার জন্য অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”
শাহ্দৌলা সরকারি কলেজ টিমের সকল সদস্য, সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ এবং অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের এই সাফল্য প্রমাণ করে যে, মেধা, পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা থাকলে গ্রামবাংলার শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম।
আমাদের দৃঢ় বিশ্বাস, জাতীয় পর্যায়েও শাহ্দৌলা সরকারি কলেজের শিক্ষার্থীরা একই সাফল্যের ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠান, উপজেলা ও জেলার সম্মান আরও উজ্জ্বল করবে। অভিনন্দন শাহ্দৌলা সরকারি কলেজ টিম! জাতীয় পর্যায়ের জন্য রইল আন্তরিক শুভকামনা, অফুরন্ত ভালোবাসা এবং অনেক অনেক সফলতার প্রার্থনা।
