আলো ডেস্ক: স্কুলশিক্ষিকার অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর অপরাধে মোমিনুল ইসলাম চঞ্চল নামের এক যুবকের সাত বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোমিনুল রাজশাহী নগরীর মোন্নাফের মোড় এলাকার বাসিন্দা। রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানানা, ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা হয়েছে। ২০০৬-এর ৫৭ ধারার অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তার সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
