Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

শিগগিরই স্কুলে ফিরতে পারবে আফগানিস্তানের টিনেজ বালিকারা

নিউজডেস্ক October 18, 2021

এফএনএস বিদেশ : শিগগিরই মাধ্যমিক পর্যায়ের স্কুলে ফিরতে পারবে আফগানিস্তানের বালিকারা। তালেবান সরকারের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারি সাঈদ খোস্তি অনলাইন আল জাজিরাকে বলেছেন, অল্প সময়ের মধ্যে সব স্কুল এবং ইউনিভার্সিটি খুলে দেয়া হবে। ফলে মেয়েরাও স্কুলে ফিরতে পারবে। তবে ঠিক কবে স্কুল খুলবে সেই ঘোষণা শিক্ষা মন্ত্রণালয় দেবে বলে গত রোববার জানান ক্বারি সাঈদ। উল্লেখ্য, গত ১৫ই আগস্ট তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেয়। এর মধ্য দিয়ে সেখানে নির্বাচিত সরকারের পতন ঘটে। তখন থেকেই তালেবানরা টিনেজ মেয়েদের ঘরে থাকার নির্দেশ দেয়। বলে, যতক্ষণ পর্যন্ত শিক্ষার নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ তারা স্কুলে যেতে পারবে না। তবে ছেলেদের সব ক্লাসের এবং প্রাইমারি পড়ুয়া মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেয়া হয়। টিনেজ মেয়েদের স্কুলের বাইরে রাখার ফলে তালেবানরা তাদের সেই ১৯৯০এর দশকের কট্টরপন্থার শাসনের দিকে ফিরে যাচ্ছে বলে আতঙ্ক দেখা দেয়। তাদের ওই সময়ে মেয়েদের শিক্ষা এবং চাকরি ছিল আইনগতভাবে নিষিদ্ধ। ক্বারি সাঈদ খোস্তি ইঙ্গিত দেন যে, মাধ্যমিক স্কুল পড়ুয়া মেয়ে এবং তাদের শিক্ষিকারা খুব শিগগিরই স্কুলে ফিরবেন। রাজধানী কাবুলে আল জাজিরার সাংবাদিক স্টেফানি ডেক্কারকে এসব কথা বলেন তিনি। এরপর রিপোর্টে স্টেফানি বলেছেন, ক্ষমতা দখলের পর তালেবানদের কাছ থেকে এসব তথ্য পাওয়া যাচ্ছে। মেয়েরা ক্লাসে ফিরছে। তবে তাতে কিছু সময় লাগছে। তবে তাতে অনেক মেয়েকে মূল্য দিতে হবে। তারা স্কুলে যেতে চায়। পড়ালেখা শুরু করতে চায়। তালেবানদের কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ও এই দাবি পূরণের আহ্বান জানিয়ে আসছে। তারা দাবি তুলেছে, আফগানিস্তানের বালিকা ও নারীদের পড়ালেখা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করতে। আগস্টে ক্ষমতা দখল করার সময় তালেবানরা প্রতিশ্রুতি দিয়েছিল বালিকা ও নারীদের অধিকার সমুন্নত রাখবে। কিন্তু তারপরে তাদের কর্মকান্ড আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তোলে। কারণ, সরকারি অফিসে কর্মরত নারীদের কাজে ফেরার বিষয়ে মিশ্র সংকেত পাঠায়। বিশ্ববিদ্যালয়গুলোতে নারী ও পুরুষদের আলাদা করে শিক্ষাদানের জন্য নির্দেশ দেয়। নারীদের পদ দেয়ার প্রতিশ্রুতি থাকলেও যে মন্ত্রীপরিষদ গঠন করে তাতে কোনো নারীকে রাখা হয়নি। এ মাসের শুরুর দিকে নারীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য তালেবানদের নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। তিনি আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের অধীনে বাধ্যবাধকতা পূরণের জন্য তালেবানদের প্রতি আহ্বান জানান। গুতেরাঁ বলেন, আফগানিস্তানের নারী ও বালিকাদের জন্য ভেঙে ফেলা প্রতিশ্রুতি, স্বপ্নকে ভেঙে ফেলেছে। নারী ও বালিকাদের প্রয়োজনীয়তা থাকতে হবে মনোযোগের কেন্দ্রে। নারীদের অধিকার প্রতিষ্ঠার সমালোচনা উঠেছে কাতার ও পাকিস্তান থেকে। এ দুটি দেশ তালেবানদের সঙ্গে যোগাযোগ স্থাপনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে। ফলে তাদেরকে তালেবানের মিত্র হিসেবে দেখা হচ্ছে। তারাই তালেবানদের কর্মকান্ডের সমালোচনা করেছে। গত মাসে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি সংবাদ সম্মেলনে বলেছেন, নারীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তালেবানরা এমন কিছু পদক্ষেপ নিয়েছে, যা পশ্চাৎমুখী। বিষয়টি অত্যন্ত হতাশাজনক।

Continue Reading

Previous: পতিতাবৃত্তি বন্ধ করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
Next: কোভ্যাক্সিনের ভাগ্য নির্ধারণে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

182681
Users Today : 542
This Month : 130196
This Year : 154117
Total Users : 182681
Views Today : 2846
Total views : 544118

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.