Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

সন্তান নিলেই বেতনসহ এক বছরের ছুটি পাবেন কর্মী

নিউজডেস্ক November 4, 2021

এফএনএস বিদেশ : জন্মহার কমে যাওয়ায় দেশের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত চীন সরকার। এজন্য দেশটির দম্পতিদের সন্তান গ্রহণে সরকারিভাবে নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানজি প্রদেশের কর্তৃপক্ষ এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে। নতুন চিন্তাভাবনা অনুযায়ী, প্রদেশটিতে কোনো নারী কর্মী সন্তান নিলে পূর্ণ বেতনে এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স গত বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে চীনের শানজি প্রদেশে সন্তান হলে নারী কর্মীরা ১৬৮ দিনের ছুটি কাটাতে পারেন। প্রদেশটির সরকার এই ছুটি বাড়িয়ে প্রায় এক বছর করতে চায়। এ বিষয়ে জনমত যাচাই করছে তারা। একই সঙ্গে তৃতীয় সন্তান জন্ম নিলে পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ৩০ দিন করতে চায় সরকার।

বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন। তবে দেশটিতে জনসংখ্যার বৃদ্ধি দ্রুত কমে আসছে। এ কারণে দম্পতিদের সন্তান গ্রহণে উৎসাহিত করতে নানা উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। গত মে মাসে সরকার ঘোষণা দিয়েছে, দম্পতিরা চাইলে দুজনের বেশি সন্তান নিতে পারবেন।

এর পর থেকে শানজিসহ ১৪টি প্রদেশ পরিবার পরিকল্পনার স্থানীয় নিয়মনীতি ও আইন সংশোধন করেছে বা জনমত যাচাই করছে। এর অংশ হিসেবে সন্তান নিলে নারী ও পুরুষ কর্মীর সবেতন ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। দেশটির কয়েকটি প্রদেশে কর্মীদের জন্য ‘শিশুর বেড়ে ওঠার ছুটি’ নামে নতুন একধরনের ছুটি চালু করা হয়েছে। এর আওতায় যেসব কর্মীর ৩ বছর বা এর কমবয়সী সন্তান রয়েছে, তাঁরা ছুটি নিতে পারবেন।

দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশ কর্মীদের তিন বছর বা এর কমবয়সী সন্তানের দেখভালের জন্য প্রতিদিন এক ঘণ্টা করে ছুটি দিচ্ছে। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকার প্রত্যন্ত শহর ও গ্রামে সন্তানের জন্মহার আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে হেইলংজিয়াং প্রদেশের সরকার সেখানকার সীমান্ত এলাকায় বসবাসকারী দম্পতিদের চারটি সন্তান নেওয়ার সুযোগ দিয়েছে। দীর্ঘদিন ধরে চীনে এক সন্তান নীতি কার্যকর ছিল।

জনসংখ্যা বৃদ্ধির হার কমতে শুরু করায় ২০১৬ সালে দেশটি কয়েক দশকের পুরোনো এ আইন থেকে সরে আসে। চালু হয় দুই সন্তান নীতি। এতে দম্পতিরা একের অধিক সন্তান নেওয়ার সুযোগ পান। তবে আইনের এই পরিবর্তনে খুব একটা সুফল মেলেনি। চলতি বছর দেশটিতে তিন সন্তান নেওয়ার সুযোগ দেওয়া হয় দম্পতিদের।

মূলত জীবনযাত্রার বাড়তি ব্যয় চীনা দম্পতিদের সন্তান গ্রহণের আগ্রহ বৃদ্ধির পথে প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে। তাই সন্তান গ্রহণে দম্পতিদের উৎসাহ দিতে সরকারি প্রণোদনা, কর্মক্ষেত্রে ছুটি বাড়ানোসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি কোথাও কোথাও দম্পতিদের চারটি পর্যন্ত সন্তান নিতে সরকারের পক্ষ থেকে উৎসাহ দেওয়া হচ্ছে।

১৯৬০-এর দশকের পর বর্তমানে চীনে সন্তান জন্মের হার সবচেয়ে কম। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস গত এপ্রিলে জানিয়েছে, গত বছর দেশটিতে ১ কোটি ২০ লাখ শিশুর জন্ম হয়েছে। ২০১৬ সালে দেশটিতে ১ কোটি ৮০ লাখ শিশুর জন্ম হয়।

Continue Reading

Previous: ৯ লক্ষাধিক প্রদীপ জ্বেলে গিনেস বুকে অযোধ্যা
Next: ইরানের পরমাণু আলোচনা শুরু ২৯ নভেম্বর

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183060
Users Today : 921
This Month : 130575
This Year : 154496
Total Users : 183060
Views Today : 4826
Total views : 546098

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.