Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

সমন পেয়ে সুপ্রিম কোর্টে ইমরান খান

নিউজডেস্ক November 11, 2021

এফএনএস বিদেশ : আর্মি পাবলিক স্কুলে (এপিএস) হামলার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সমন পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। গত বুধবার তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে সমনে।

এই সমন পেয়ে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছেন ইমরান খান। ফলে পুরো পাকিস্তানের দৃষ্টি এখন সুপ্রিম কোর্টের দিকে। সেখানে ইমরান খানের কাছে আদালত কি জানতে চান, কি নির্দেশনা দেন- তা জানতে উদগ্রীব সবাই। এই সুপ্রিম কোর্টই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করেছিলেন।

ফলে কি ঘটতে যাচ্ছে আজকের এই শুনানিতে, তা জানার আগ্রহ সবার মাঝে। এ খবর দিয়েছে অনলাইন ডন। ২০১৪ সালের ১৬ই ডিসেম্বর এপিএসে ওই হামলা হয়। এতে অনেক শিশুকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত শিশুদের পিতামাতার কাছে শোক প্রকাশ করে সরকার। এর বাইরে আর কি কি ব্যবস্থা নেয়া হয়েছে, তা আদালতকে জানাতে আগের শুনানিতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি গুলজার আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ।

পেশোয়ারে এপিএস-ওয়ারসাক স্কুলে জঙ্গি হামলায় কমপক্ষে ১৪৭ জন নিহত হয়েছিলেন। এর মধ্যে শিশু ছিল ১৩২টি। গত বুধবারের শুনানিতে অ্যাটর্নি জেনারেল খালিদ জাবেদ খানের কাছে প্রধান বিচারপতি জানতে চেয়েছেন, আদালত এর আগে যে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী কি তা পড়েছেন? জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, ওই নির্দেশ প্রধানমন্ত্রীকে পাঠানো হয়নি। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে জানাবেন। এটর্নি জেনারেলের এমন জবাবে ক্ষিপ্ত হন প্রধান বিচারপতি গুলজার আহমেদ।

তিনি বলেন, এটাই কি সিরিয়াসনেসের ধরন? প্রধানমন্ত্রীকে ডাকুন। তার সঙ্গে আমরাই কথা বলবো। এই অবস্থা চলতে পারে না। প্রধান বিচারপতির এমন বক্তব্যে দায় নিজের কাঁধে তুলে নেন অ্যাটর্নি জেনারেল খালিদ। তিনি বলেন, সরকারের পক্ষে সব ভুলের দায় আমরা নিচ্ছি।

হামলার সময় স্কুলটিতে নিরাপত্তার দায়িত্বে যেসব সামরিক বা বেসামরিক কর্মকর্তা নিয়োজিত ছিল এবং তাদের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল- আগের শুনানিতে তার বিস্তারিত জানতে চেয়েছিলেন নিহত শিশুদের অভিভাবকরা। এ বিষয়ে গত বুধবারের শুনানিতে অ্যাটর্নি জেনারেল খালিদ বলেছেন, উচ্চ পদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর নিবন্ধিত করা যায় না।

প্রধান বিচারপতি জানতে চেয়েছেন, যখন নিজেদের নাগরিকদের নিরাপত্তা দেয়ার কথা, তখন গোয়েন্দা সংস্থাগুলো কোথায় নিখোঁজ? সাবেক সেনাপ্রধান এবং দায়ী অন্যান্যের বিরুদ্ধে কি কোনো মামলা নিবন্ধিত হয়েছিল? প্রধান বিচারপতির এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, তদন্ত রিপোর্টে সাবেক সেনাপ্রধান বা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক মহাপরিচালকের সম্পর্ক থাকার কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্য খন করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, দেশে বিপুল এক গোয়েন্দা সিস্টেম সচল আছে। এর পিছনে শত শত কোটি রুপি খরচ হচ্ছে। দাবি করা হয় যে, আমাদের গোয়েন্দা এজেন্সি বিশ্বের সেরা। তাদের পিছনে এত অর্থ খরচ করা হচ্ছে। অথচ ফল শূন্য! বেঞ্চের আরেক বিচারপতি ইজাজুল আহসান বলেন, প্রতিষ্ঠানগুলোর জানা উচিত যে, উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে যে অপারেশন চালানো হচ্ছে তার প্রতিক্রিয়া হতে পারে।

এ ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং সবচেয়ে স্পর্শকাতর টার্গেট হলো শিশুরা। বিচারপতি কাজি মোহাম্মদ আমিন আহমেদ তার পর্যবেক্ষণে বলেন, কিছু গ্রুপের সঙ্গে সরকার সমঝোতা করছে বলে রিপোর্ট পাওয়া গেছে। তিনি তেহরিকে তালিবান পাকিস্তান (টিটিপি)-এর প্রসঙ্গে টেনে এ কথা বলেন।

এরপর প্রশ্ন রাখেন, সত্যিকার অপরাধীদের পিছু নিয়ে তাদেরকে ধরা কি রাষ্ট্রের কাজ নয়? অন্যদিকে প্রধান বিচারপতি গুলজার আহমেদ আরো বলেন, স্কুলে শিক্ষার্থীদের মরতে দিতে পারে না আদালত। স্কুলের প্রহরী এবং সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত ছিল। তাতে যদি শীর্ষ পর্যায় থেকে শুরু করতে হয়, তবুও বিচারের আওতায় আনা উচিত।

কারণ, উচ্চ পদে যারা থাকেন তারাও বেতনভাতা নেন, সুবিধা নেন। তারপর দায়িত্ব থেকে সরে যান। বিচারপতি আহসান আরো বলেন, ভিতর থেকে সমর্থন ছাড়া সন্ত্রাসীদের পক্ষে স্কুলে ওই হামলা করা সম্ভব ছিল না। একে তিনি নিরাপত্তা ব্যর্থতায় হামলা বলে উল্লেখ করেন।

Continue Reading

Previous: ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান বিচারকের
Next: কপ২৬ চুক্তির খসড়া প্রকাশ করেছে জাতিসংঘের জলবায়ু সংস্থা

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183203
Users Today : 1064
This Month : 130718
This Year : 154639
Total Users : 183203
Views Today : 5932
Total views : 547204

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.