Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

সিয়েভিয়ারোদোনেৎস্কের ‘প্রতি মিটারের জন্য লড়াই হচ্ছে’

নিউজডেস্ক June 13, 2022

আলো ডেস্কঃ ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের সিয়েভিয়ারোদোনেৎস্ক শহরের ‘প্রতি মিটারের’ জন্য ইউক্রেইনীয় প্রতিরোধকারীরা লড়াই করে চলছে বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। রাশিয়ার বাহিনীগুলো সিভারস্কি দোনেছ নদীর আরেকটি সেতু ধ্বংস করে দেওয়ায় সিয়েভিয়ারোদোনেৎস্ক থেকে বেসামরিকদের বের হওয়ার আর মাত্র একটি সেতু অবশিষ্ট আছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চলা বিস্তৃত যুদ্ধের কেন্দ্র হয়ে উঠেছে সিয়েভিয়ারোদোনেৎস্ক।

শহরটির বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার বাহিনীগুলোর হাতে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেইনে আক্রমণ শুরু করার পর এখানে অন্যতম রক্তক্ষয়ী একটি লড়াই চলছে। গত রোববার নিজের রাত্রিকালীন ভিডিও বক্তৃতায় ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, দখলদারদের মূল কৌশলগত লক্ষ্য পাল্টায়নি: তারা সিয়েভিয়ারোদোনেৎস্কতে চাপ সৃষ্টি করছে, সেখানে তীব্র লড়াই হচ্ছে- আক্ষরিকভাবে প্রতি মিটারের জন্য। দনবাসে রাশিয়ার সেনাবাহিনী রিজার্ভ সেনা মোতায়েনের চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনীর হামলায় আহত ১২ বছর বয়সীর ছবি এখন বিশ্বব্যাপী রাশিয়ার স্থায়ী চেহারা। রাশিয়াকে বিশ্ব যেভাবে দেখছে এই ঘটনাগুলোই তা জোরালো করবে। মস্কোর সামরিক অভিযানকে গত সপ্তাহে রুশ সম্রাট পিটার দ্য গ্রেটের ১৮ শতকের সুইডেনের দখলে থাকা ভূমি জয়ের সঙ্গে তুলনা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের ওই মন্তব্যের জের ধরে জেলেনস্কি বলেন, পিটার দ্য গ্রেটও না, লেভ তলস্তয়ও না, রাশিয়ার হামলায় শিশুরা আহত ও নিহত হচ্ছে। দনবাসের লুহানস্ক প্রদেশের গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন, গত রোববার সিয়েভিয়ারোদোনেৎস্কর রাস্তায় রাস্তায় রাশিয়ার বাহিনীগুলোর সঙ্গে ইউক্রেইনীয়দের লড়াই চলছিল। রাশিয়ার বাহিনীগুলো শহরটির অধিকাংশ দখল করে নিলেও ইউক্রেইনীয় সেনারা একটি শিল্প এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং সেখানকার আজত রাসায়নিক কারখানায় কয়েশ বেসামরিক আশ্রয় নিয়ে আছে।

সিয়েভিয়ারোদোনেৎস্কর আজত কারখানা এলাকায় প্রায় ৫০০ বেসামরিক রয়ে গেছে, তাদের মধ্যে ৪০ জন শিশু আছে। কখনো কখনো সামরিক বাহিনী কাউকে কাউকে সরিয়ে দিতে সক্ষম হচ্ছে, বলেছেন হাইদাই। কিন্তু রুশরা সিভারস্কি দোনেছ নদীর ওপর সিয়েভিয়ারোদোনেৎস্ক ও এর যমজ শহর লিসিচ্যাংস্ককে সংযোগকারী আরেকটি সেতু ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। এতে এই নদীর ওপর থাকা তিনটি সেতুর মধ্যে মাত্র একটি অক্ষত আছে। যদি নতুন গোলাবর্ষণের পর এ সেতুটিও ধসে যায় তাহলে শহরটি (সিয়েভিয়ারোদোনেৎস্ক) পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। তখন গাড়িতে করে সিয়েভিয়ারোদোনেৎস্ক ছাড়ার আর কোনো রাস্তা থাকবে না, বলেন হাইদাই।

দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতির বা বেসামরিকদের শহর ছাড়ার জন্য করিডোরের বিষয়ে কোনো সমঝোতা হয়নি বলে উল্লেখ করেছেন তিনি। তিনি জানান, লিসিচ্যাংস্কে রাশিয়ার গোলাবর্ষণে ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। তবে এসব ভাষ্য রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। সিয়েভিয়ারোদোনেৎস্কের পতন হলে দনবাসের পুরো লুহানস্ক অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে আর তাতে পুতিনের কথিত ‘বিশেষ সামরিক অভিযানে’ তাদের অন্যতম প্রধান লক্ষ্যের পথে বড় একটি অগ্রগতি অর্জন করবে রাশিয়া।

Continue Reading

Previous: জুনে ৪০ হাজার ছাড়াতে পারে হতাহত রুশ সেনার সংখ্যা: জেলেনস্কি
Next: এক সিনেমায় একসঙ্গে অভিনয়ে তারা

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

196015
Users Today : 578
This Month : 143530
This Year : 167451
Total Users : 196015
Views Today : 4707
Total views : 617169

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.