Skip to content
July 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

১৫৪ বছর পর পূর্ণ নাম পেলো ‘পিএন’ গার্লস হাইস্কুল

নিউজডেস্ক April 10, 2022

রা জ শা হী র আ লোঃ – সেই ১৮৬৮ সালের কথা। সে সময় রাজশাহী নগরীর মধ্যে একটি স্কুল প্রতিষ্ঠাকরণের জন্য নাটোরের দিঘাপাতিয়ার রাজা প্রমথনাথ রায় দান করেছিলেন ৬ হাজার রুপি। তার দানের কারণে প্রতিষ্ঠা পায় স্কুলটি। তার নামেই নামকরণ হয় ‘রাজা পিএন রায় বালিকা বিদ্যালয়’। যা আজ সকলেই সরকারি পিএন গার্লস হাইস্কুল নামে চেনেন। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের ভাষ্য ও ইতিহাস সূত্রে জানা গেছে, সরকারি পিএন স্কুলের নামকরণটি হয়েছিল একটি ভিন্ন আঙ্গিকে। রাজা প্রমথনাথের নামের থেকে ‘প্রমথ’ অক্ষর এর ‘পি’ এবং ‘নাথ‘ এর ‘এন’ নিয়ে স্কুলটির নামকরণ করেছিল ব্রিটিশরা।

জানা গেছে, রাজশাহী শহরের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯২৮ সালের আগে নিম্ন মাধ্যমিক ছিল। ১৯২৮ সালে উচ্চমাধ্যমিককরা হয়। তখন এর নাম হয়ে যায় ‘পিএন বালিকা উচ্চ বিদ্যালয়’। ১৯৬০ সালে স্কুলটি সরকারিকরণ হলে নামের আগে ‘সরকারি’ শব্দটি যুক্ত হয়। কিন্তু যিনি অর্থ দিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করিয়েছিলেন তার নামটিই ছিল একরকম আড়ালে। যার কারণে বর্তমানে ওই প্রতিষ্ঠানের প্রায় অধিকাংশ শিক্ষার্থী এমনকি রাজশাহী নগরীর অনেকেই জানেন না প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার নাম। বর্তমানে শিক্ষার নগরী রাজশাহীতে অভিভাবকদের কাছে সবচেয়ে জনপ্রিয় বিদ্যাপিঠের নাম ‘সরকারি পিএন গার্লস হাইস্কুল’।

তবে ১৫৪ বছর পর সেই নামটি সামনে এলো সরকারি এক নির্দেশনার প্রেক্ষিতে। গত ৪ এপ্রিল থেকে এ নামটি পূর্ণ নামে পরিবর্তিত হয়ে ‘সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়’ এ পরিণত হয়েছে। এখন থেকে স্কুলের সাইনবোর্ড, প্যাড, সিলসহ অন্য প্রয়োজনীয় সবখানে এ নাম ব্যবহার করা হবে। গত শুক্রবার বিকেলের দিকে বিদ্যালয়টির প্রধান শিক্ষক তৌহিদ আরা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মাসেই সারাদেশে মাউশি থেকে একটি আদেশ জারি হয়।

দেশের যে সমস্ত বিদ্যালয়ের নাম সংক্ষিপ্ত রয়েছে, সেসব প্রতিষ্ঠানে পূর্ণ নাম ব্যবহার করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহারের জন্য সম্প্রতি চিঠি দেন। গত ৩ এপ্রিল এ সম্পর্কিত কাগজাদি ও পূর্ণ নামের ব্যানার সংবলিত ছবি পাঠানোর সর্বশেষ দিন ছিল, তা করা হয়েছে। বর্তমানে স্কুলের মূল সাইনবোর্ডের ওপর পূর্ণ নামের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক তৌহিদ আরা বলেন, আমিও এই স্কুলের ছাত্রী ছিলাম।

এখানেই পড়াশোনা করে এখন এখনকারই প্রধান শিক্ষক। ছোটবেলায় আমি কৌতূহল বশত আমার এক শ্রদ্ধেহ শিক্ষিকাকে জিজ্ঞাসা করেছিলাম ‘পিএন’ মানে কি? তখন তিনি বলেছিলেন ‘পিএন’ এর পূর্ণ অর্থ হচ্ছে ‘প্রমথ নাথ’। তিনিই আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা ও স্কুল নির্মাণের অর্থদাতা। ‘পিএন’ শব্দের অর্থ যে প্রমথ নাথ তা রাজশাহীর অনেকেই জানতেন না। আমাদের অনেক শিক্ষার্থীও জানে না। তবে এখন থেকে সবাই জানবে দিঘাপাতিয়ার এ রাজা প্রমথ নাথের নাম।

Continue Reading

Previous: ‘মোরশেদকে উপরের নির্দেশে মেরে ফেলা হচ্ছে’
Next: দেশের মানুষের কথায় বিএনপি নির্বাচনে অংশ নেবে, বিদেশিদের নয়: মোশাররফ

Related Stories

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত রাজশাহীর নিম্ন আয়ের মানুষ, দুর্ভোগে কৃষক-শ্রমজীবী

July 22, 2026
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় ৮ঘণ্টা পর স্বাভাবিক হলো সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ

July 22, 2026
রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে ঃ রাসিক প্রশাসক

July 21, 2026
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

July 21, 2026

আরও খবর

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ ও দ্রুত করার নির্দেশ ভূমিমন্ত্রীর

July 22, 2026
রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রামেক হাসপাতালে ৩ মাস ধরে সিটি স্ক্যান বন্ধ আছে

July 22, 2026
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক

July 22, 2026
ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ট্রেনে যাত্রীকে মারধরের অভিযোগে রাজশাহী টিটিই সুমন আলী সাময়িক বরখাস্ত

July 22, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

195843
Users Today : 406
This Month : 143358
This Year : 167279
Total Users : 195843
Views Today : 3291
Total views : 615753

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.