Skip to content
October 16, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

২২ শতাংশ মানুষ এখনো নিরক্ষর শিক্ষা খাতে মনোযোগ বাড়াতে হবে

নিউজডেস্ক September 9, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

গত এক বছরে দেশের সাক্ষরতার হার ১ শতাংশও বাড়েনি, যা অত্যন্ত হতাশাজনক।  সমপ্রতি প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ উভয় বছরেই এই হার ৭৭.৯ শতাংশে স্থির রয়েছে। অর্থাৎ আমাদের দেশের প্রায় ২২ শতাংশ মানুষ এখনো নিরক্ষর।

একসময় বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে নিরক্ষরমুক্ত দেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু গত পাঁচ বছরে সাক্ষরতার হার মাত্র ২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই গতিতে চললে সেই লক্ষ্য পূরণ প্রায় অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, এই স্থবিরতার মূল কারণ হলো বছরব্যাপী কার্যক্রমের অভাব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশাল জনবল থাকলেও তাদের হাতে বর্তমানে কোনো কার্যকর প্রকল্প নেই।

সাক্ষরতার মান নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে। আমাদের দেশে প্রচলিত ‘সেলফ রিপোর্টেড’ পদ্ধতিতে মানুষ নিজেই নিজেকে সাক্ষর হিসেবে দাবি করে। অনেক সময় কেবল নাম সই করতে পারলেই তাকে সাক্ষর হিসেবে ধরা হয়, যা আন্তর্জাতিক মানদণ্ড থেকে অনেক পিছিয়ে। এর পরিবর্তে ‘টেস্টেড লিটারেসি’ পদ্ধতি অনুসরণ করলে সাক্ষরতার প্রকৃত চিত্র আরো করুণ হতে পারে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে।

একুশ শতকে, যখন বিশ্ব দ্রুতগতিতে প্রযুক্তি ও ডিজিটাল জ্ঞানে এগিয়ে যাচ্ছে, তখন আমাদের এই পিছিয়ে পড়াটা অত্যন্ত বিপজ্জনক। আমাদের এই স্থবিরতা থেকে বেরিয়ে আসতে হলে বছরব্যাপী কার্যকর প্রকল্প হাতে নিতে হবে এবং সেগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নিষ্ক্রিয় কর্মীদের কাজে লাগাতে নতুন কর্মসূচি চালু করা জরুরি। শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে এবং সেই বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

সাক্ষরতার সংজ্ঞা ও মানদণ্ড পুনর্বিবেচনা করে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা উচিত। একই সঙ্গে দেশের ২১.৯ শতাংশ নিরক্ষর জনগোষ্ঠীকে মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনার জন্য একটি সমন্বিত ও কার্যকর কৌশল গ্রহণ করতে হবে।

Continue Reading

Previous: বিএনপি’র দ্বি-বার্ষিকী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন জিয়াউর রহমান’র দয়ায় শেখ হাসিনা দেশে এসে রাজনীতি করতে পেরেছিলেন: সালাম
Next: বিদ্যুৎ প্রকল্পের কয়লা খালাস বিলম্বে বাড়তি গুনতে হবে বিপুল টাকা

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

October 16, 2026
বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

October 15, 2026
তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

October 14, 2026

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

673864
Users Today : 3401
This Month : 80144
This Year : 645300
Total Users : 673864
Views Today : 16981
Total views : 2688346

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.