আলো ডেস্কঃ নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
এর অংশ হিসেবে আগামী ৪ মার্চ সারাদেশের মহানগরের অন্তর্গত থানায় থানায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
