Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে তদন্তকারীদের বরখাস্ত করলো মার্কিন প্রশাসন

নিউজডেস্ক January 28, 2025

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক ডজন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এই কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে জড়িত ছিলেন জানিয়েছে সিবিএস নিউজ।

পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের কয়েক ডজন সিনিয়র কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। তারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রতিপালন না করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।

তবে ছুটিকালীন সময়ে তারা পূর্ণ বেতন ও অন্য সুবিধা পেতে থাকবেন। যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা। এটি ২০২৩ সালে ৬৮ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করেছে। ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে মনে করা হচ্ছে, যার একটি সামরিক বাহিনীতে থাকা ট্রান্সজেন্ডারদের বিষয়ে।

এছাড়া কোভিড ভ্যাকসিন না নেয়ার কারণে যেসব সেনা সদস্যকে বাদ দেয়া হয়েছিল, তাদেরকে পুনর্বহালের বিষয়েও একটি আদেশে স্বাক্ষর করবেন তিনি। মি. ট্রাম্প ব্যাপকভাবে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলার পর রবিবার অন্তত এক হাজার অভিবাসীকে আটক করা হয়।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সাথে ফোনে কথা বলেছেন। পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, তারা বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে কথা বলেছেন।

ব্রুস বলেছেন, দুই দেশের বিশেষ সম্পর্কের গভীরতার প্রতি তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। মধ্যপ্রাচ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও চীনের অশুভ প্রভাবের মতো সংঘাতের বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করার বিষয়টিও তাদের আলোচনায় এসেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইউরোপিয়ান ও আফ্রিকান অনেক কূটনীতিকের সাথে ফোনে কথা বলেছেন মার্কো রুবিও।

ট্রেজারি সেক্রেটারির মনোনয়ন নিশ্চিত

যুক্তরাষ্ট্রের সেনেট দেশটির অর্থমন্ত্রী অর্থাৎ ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মনোনয়ন নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি পালন করবেন তিনি। কর নীতি, আন্তর্জাতিক অর্থায়ন, শুল্ক আরোপ কিংবা নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো নিয়ে তিনি কাজ করবেন।

সেনেটে তার নিয়োগের পক্ষে ৬৮ ভোট আর বিপক্ষে ২৯ ভোট পড়েছে। ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনের জন্য প্রচারণা শুরুর প্রথম দিকেই স্কট বেসেন্ট তাকে সমর্থন দিয়েছিলেন।

গুগল ম্যাচে মেক্সিকো উপসাগরের নাম পাল্টাচ্ছে

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী প্রযুক্তি কোম্পানি গুগল জানিয়েছে যুক্তরাষ্ট্রে অফিসিয়াল সিস্টেমে নাম পাল্টালেই তারা গুগল ম্যাপে ‘মেক্সিকো উপসাগরের’ নাম পাল্টিয়ে ‘আমেরিকা উপসাগর’ রাখবেন।

তবে এটি শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে গুগল জানিয়েছে, পরিবর্তনটা শুধু যুক্তরাষ্ট্রেই দেখা যাবে। মেক্সিকোতে এটা ‘মেক্সিকো উপসাগর’ই থাকবে।

আর এই দুই দেশের বাইরে গুগল ব্যবহারকারীরা দু’টি নামই দেখতে পাবেন। এর আগে ট্রাম্প প্রশাসন থেকে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে।

জন্মসূত্রে নাগরিকত্বের সমাপ্তির কথা বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্বে সুযোগের অবসানের কথা বলেছেন। এবার দায়িত্ব গ্রহণ করেই তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার দেশটির আইনে সুরক্ষিত ও এই অধিকারের বিষয়টি সংবিধানে রয়েছে।

ফ্লোরিডায় রিপাবলিকানদের এক অনুষ্ঠানে মি. ট্রাম্প বলেছেন সংবিধানের ১৪তম সংশোধনী করা হয়েছিল শুধুমাত্র আগে যারা দাস ছিল তাদের জন্য। উনিশ শতকে ওই সংশোধনীতে দাস প্রথার অবসান ঘটানো হয়। ওই অনুষ্ঠানে তিনি তার এবারের মেয়াদে তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সবচেয়ে মহান চার বছরের একটি’ হবে বলে অঙ্গীকার করেছেন।

তিনি বলেছেন, আমরা যদি দৃঢ় থাকি ও একসাথে লড়াই করি, তাহলে কেউ আমাদের থামাতে পারবে না। রিপাবলিকান আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বলছিলেন তিনি।

তিনি তার বক্তৃতায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতেও বড় ধরনের পরিবর্তন আনার কথা বলেছেন।

কলম্বিয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

ফেরত পাঠানো অভিবাসীদের বহনকারী যুক্তরাষ্ট্রের দুইটি সামরিক বিমানকে কলম্বিয়ার প্রেসিডেন্ট বোগোটায় অবতরণ করতে না দেওয়ায় দেশটির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা ‘সব পণ্যের উপর’ অবিলম্বে শুল্ক কার্যকর হবে এবং এক সপ্তাহের মধ্যে এই শুল্ক ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত হবে।

জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।

ট্রাম্প বলেছেন তার জয় কলম্বিয়ার বিষয়ে বিশ্ব নেতাদের একটি বার্তা দিয়েছে। তিনি বলেন, প্রতিটি দেশের কাছে আমরা এটা পরিষ্কার করেছি যে তাদের লোকজনকে ফেরত নিতে হবে। এটি না করলে তাদের বড় অর্থনৈতিক মূল্য দিতে হবে।

সূত্র: বিবিসি

Continue Reading

Previous: লালমনিরহাটে সুরঙ্গ খুড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা
Next: রেলের রানিং স্টাফদের দাবি পূরণে আলোচনা চলছে, সমাধান হবে: উপদেষ্টা

Related Stories

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ব্যাংক সংস্কারে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

June 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

182547
Users Today : 408
This Month : 130062
This Year : 153983
Total Users : 182547
Views Today : 2236
Total views : 543508

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.