Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপ নিতে হবে

নিউজডেস্ক November 18, 2021

সম্পাদকীয়ঃ দেশে জিরো টলারেন্স থাকা সত্ত্বেও বাড়ছে মাদকের কারবার। বাড়ছে খুনখারাবি, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ। কিশোররাও জড়িয়ে পড়ছে নানা রকম অপরাধ তৎপরতায়।

বাড়ছে চোরাচালান, নারী-শিশুসহ মানবপাচার, সাইবার অপরাধসহ আরো অনেক অপরাধ। কিন্তু সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে অপরাধ তৎপরতায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ব্যাপক সহিংসতা হয়েছে।

এসব সহিংসতায় আগের তুলনায় অনেক বেশি আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে। কালের কণ্ঠে প্রকাশিত খবর থেকে জানা যায়, দুই ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় গত সোমবার পর্যন্ত নিহত হয়েছেন ৪৬ জন, যার মধ্যে ২১ জনই নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে। এই ২১ জনের মধ্যে মাত্র তিনজন নিহত হয়েছেন পুলিশের গুলিতে।

এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কিভাবে এত হতাহতের ঘটনা ঘটেছে, সহিংসতায় কারা জড়িত, বৈধ কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে কি না এসব বিষয়ে মাঠ পর্যায় থেকে তথ্যও চেয়েছে মন্ত্রণালয়।

যেখানে পুলিশ গুলি চালিয়েছে, সেখানে নির্বাহী তদন্তের মাধ্যমে গুলি চালানোর প্রয়োজনীয়তা কতটুকু ছিল, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

দেশে যেভাবে অবৈধ আগ্নেয়াস্ত্র ছড়িয়ে পড়ছে, অপরাধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হচ্ছে তাকে অনেকেই অশনিসংকেত হিসেবে উল্লেখ করেছেন। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, পূর্বাঞ্চলে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র আসছে। সম্প্রতি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ইউনিট ঢাকার যাত্রাবাড়ী থেকে পাঁচটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং ৩০১ রাউন্ড গুলি উদ্ধার করেছে, যার মধ্যে একে-৪৭ রাইফেলের গুলিও রয়েছে।

একই সঙ্গে চারজন অস্ত্র ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রুপটি অনেক দিন ধরেই ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে আসা অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত ছিল।

নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, যেসব গোষ্ঠী সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাও অস্ত্র সংগ্রহ করছে। সাম্প্রতিক সময়ের সংঘাত-সহিংসতার সঙ্গে তারাও জড়িত থাকতে পারে। এর আগে বিভিন্ন সময়ে ছাত্রশিবিরের আস্তানা এবং বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এবারের ইউপি নির্বাচনে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে নরসিংদী ও কক্সবাজার জেলায়। নরসিংদীতে নিহত হয়েছেন ৯ জন এবং কক্সবাজারে নিহত হয়েছেন পাঁচজন।

জানা যায়, নরসিংদীতে স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্রেরও ব্যবহার হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে পাইপ কেটে বানানো এমন তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধারও করেছে। পাশাপাশি একটি একনলা বন্দুকও উদ্ধার করা হয়েছে। এর আগেও চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছিল।

দেশে ভয়ানক জঙ্গি তৎপরতা দেখে গেছে অতীতে। দেখা গেছে রাজনৈতিক সন্ত্রাস। সারা দেশে একযোগে বোমা হামলার পাশাপাশি আদালতেও হামলা হয়েছে।

দেশে আবার তেমন পরিবেশ ফিরে আসুক সেটা কারও কাম্য নয়। এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী অভিযান আরো জোরদার করার পাশাপাশি সরকার সীমান্ত দিয়ে অস্ত্র আসা বন্ধ করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: উত্তর প্রদেশে এবারও জিতবে বিজেপি, বলছে জরিপ
Next: মোটর সাইকেল দুর্ঘটনা: অনাকাক্সিক্ষত মৃত্যু আর না

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026

আরও খবর

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি

July 17, 2026
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183505
Users Today : 1366
This Month : 131020
This Year : 154941
Total Users : 183505
Views Today : 8655
Total views : 549927

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.