Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

রোডম্যাপ নিয়ে যা বললেন গভর্নর

নিউজডেস্ক May 26, 2025

ফাইল ছবি

আলো ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘রিস্ক বেসড সুপারভিশন (আবিএস) পদ্ধতি বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার (২৫ মে) রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের অংশগ্রহণে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস)।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি ব্যাংক পরিচালনা পর্ষদ এবং শীর্ষ ব্যবস্থাপনাকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে কৌশলগত চিন্তাভাবনা ও ঝুঁকি মূল্যায়নের সক্ষমতা বাড়াতে হবে।’

তিনি জানান, ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত সংস্কার আনতে একটি সমন্বিত রোডম্যাপ অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নাধীন রয়েছে। গভর্নর আরও বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংক এখন থেকে ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতির পরিবর্তে ‘ওয়াচ অ্যান্ড অ্যাক্ট’ নীতি অনুসরণ করবে— যার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে আগেভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের তিনজন ডেপুটি গভর্নর। তারা হলেন— ড. মো. হাবিবুর রহমান, মো. জাকির হোসেন চৌধুরী ও ড. মো. কবির আহাম্মদ।

ডিওএস-এর দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী বলেন, ‘আরবিএস পদ্ধতি একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যা কেবল প্রযুক্তিগত নয়। বরং মানসিক প্রস্তুতিরও বিষয়।’ তথ্যের স্বচ্ছতা ও যথার্থতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘‘এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।”

ড. মো. কবির আহাম্মদ তার বক্তব্যে ১৯৯৭ সালের এশিয়ান সংকটের উদাহরণ টেনে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন, ‘সুপারভিশনের আধুনিক হাতিয়ার হিসেবে আরবিএস কার্যকর ভূমিকা রাখতে পারে।’

অপরদিকে ড. হাবিবুর রহমান মুদ্রানীতিতে গৃহীত সাম্প্রতিক পরিবর্তন, বিনিময় হার স্থিতিশীল রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নেওয়া উদ্যোগসমূহ তুলে ধরেন।

কর্মশালায় ‘রিস্ক বেসড সুপারভিশন: অ্যান ওভারভিউ অ্যান্ড ইনস্টিটিউশনাল শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবদুর রব। প্রেজেন্টেশনটি নিয়ে আলোচনা করেন গভর্নরের উপদেষ্টা সাবেথ ইবনে সিদ্দিকী ও আহসান উল্লাহ।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তারা তাদের বক্তব্যে আরবিএসকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে বলেন, তথ্য ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় কেন্দ্রীয় তথ্য সংগ্রহ ব্যবস্থার প্রয়োজন রয়েছে, যা বাস্তবায়নে ব্যাংক খাতের সম্মিলিত উদ্যোগ জরুরি।

স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং কর্মশালার সমাপ্তি বক্তব্য ও ধন্যবাদজ্ঞাপন করেন ডিওএস-এর পরিচালক আ.ন.ম. মঈনুল কবীর।

উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারি থেকে দেশে প্রচলিত তদারকি ব্যবস্থার পরিবর্তে ঝুঁকিনির্ভর তদারকি বা আরবিএস পদ্ধতি চালুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নানা প্রস্তুতি নিচ্ছে। তারই অংশ হিসেবে আজকের এই কর্মশালা আয়োজন করা হয়, যেখানে সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Continue Reading

Previous: কোথায় যাবেন, নির্বাচন দিয়ে যেতে হবে: ড. ইউনূসকে সুব্রত চৌধুরী
Next: কেউ যেন গুমের শিকার না হয়, তারেক রহমানের আহ্বান

Related Stories

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আমাদের কন্যাসন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার

July 7, 2026
প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি, গত বছরের তুলনায় কমেছে ৩ শতাংশ

July 6, 2026
জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবসে সরকারের ধারাবাহিক কর্মসূচির ঘোষণা

July 6, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

183018
Users Today : 879
This Month : 130533
This Year : 154454
Total Users : 183018
Views Today : 4608
Total views : 545880

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.