Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে পিতার বিরুদ্ধে মেয়ের বাড়ি দখল ও বৈদ্যুতিক চুরির অভিযোগ

নিউজডেস্ক July 22, 2025

রাজশাহীতে পিতার বিরুদ্ধে মেয়ের বাড়ি দখল ও বৈদ্যুতিক চুরির অভিযোগ

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীতে নিজ কন্যার বাড়ি দখল করে চুরাই মিটার দিয়ে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগ উঠেছে জন্মদাতা পিতা মো. নাসিরুল ইসলাম রনজু (৫৫)-এর বিরুদ্ধে। বিষয়টি ঘিরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বিমানবন্দর বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অসৌজন্যমূলক আচরণেরও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মৌসুমী পারভীন ও তার স্বামী নাসির হোসেন জানান, নতুন বিলশিমলা এলাকার হোল্ডিং নম্বর ০২১৯/০১ এর তিনতলা ভবনটি মৌসুমীর নিজস্ব মালিকানাধীন। ২০১৯ সালে জনৈক শুকুর আলীর কাছ থেকে .০০৮২৫০ শতাংশ জমি ক্রয় করে তাতে ভবন নির্মাণ করেন তিনি। দীর্ঘদিন সেখানেই বসবাস করছিলেন। কিন্তু ২০২৩ সালে মৌসুমীর পিতা নাসিরুল ইসলাম দ্বিতীয় স্ত্রীসহ নিচতলায় অবস্থান নিতে শুরু করেন এবং পরে এক পর্যায়ে মেয়ে ও জামাইকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

ঘটনার পর, মৌসুমীর নামে নিবন্ধিত বৈধ মিটার (নং: ২৯৫১১৫) সরিয়ে দিয়ে অন্য একটি মিটার (নং: ৬৭৫৮৯০) বসানো হয়। অভিযোগ রয়েছে, নেসকোর মিটার রিডার বন্ধন (৩০), যিনি নাসিরুল ইসলামের আত্মীয়, তার যোগসাজশে এই মিটার পরিবর্তন হয়। মাসে মাত্র ৮৪ টাকা বিল দেখিয়ে বিদ্যুৎ ব্যবহার চলছিল, যার অর্থ পরিশোধ করতেন মৌসুমী পারভীন, কারণ মিটারটি এখনো তার নামে।

মৌসুমী পারভীন বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় দলিলপত্রসহ নেসকোর বিমানবন্দর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমের কাছে গেলে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে অপমানজনক আচরণ করেন। ভুক্তভোগীদের দাবি, প্রকৌশলী বলেন, “জাল দলিল বানানো যায়, হোল্ডিং টাকায় হয় – এসব নিয়ে আমার সময় নেই।” এমন মন্তব্য একজন দায়িত্বশীল কর্মকর্তার পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের ঘাটতির পরিচয় বলে মনে করছেন সচেতন মহল।

এ প্রসঙ্গে মিটার রিডার বন্ধন বলেন, “নাসিরুল ইসলাম আমার মামা হন। তার কথামতো মিটার বদলাই। পরে বুঝি, জমি ও বাড়ি আসলে তার মেয়ের নামে।” তিনি স্বীকার করেন, তার এই কাজে ভুল হয়েছে।

অবশেষে মৌসুমী পারভীন বাধ্য হয়ে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং: ৯৪/০২-০৬-২০২৫) করেন। এর ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযোগ প্রসঙ্গে নেসকো নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, আমার বিরুদ্ধে তারা যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা।আমরা ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় পরবর্তী পদক্ষেপ নেব।”

তবে নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রশিদ প্রথমে বিষয়টি এড়িয়ে গিয়ে পরে জানান, “আমরা মিটার কেটে এনেছি। অফিসিয়াল নিয়মে ব্যবস্থা নেওয়া হবে, এরপর তিনি রেগে ফোন কেটে দেন।

স্থানীয় এক প্রতিবেশী সাহাবুল সরকার টুটুল বলেন, এই ঘটনাটি শুধু পারিবারিক বিরোধ নয়, বরং নেসকোর একাংশের অসৎ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে বৈদ্যুতিক সম্পদ লুণ্ঠনের শঙ্কাজনক চিত্র তুলে ধরে। যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন একজন নারী, যিনি নিজের অধিকার আদায়ে বারবার ধরনা দিয়েও পাচ্ছেন না সঠিক প্রতিকার।

Continue Reading

Previous: ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস এর গণসংযোগ অনুষ্ঠিত
Next: রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মোহনপুর

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.