- কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে সঙ্গীতশিল্পী হাবীব ওয়াহিদ (Habib Wahid) যুক্ত হয়েছেন তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগারি রুস্তম-এর সঙ্গে।

- তাদের ফিউশন গানটির নাম ‘মহা যাদু’।
- গানটি কোক স্টুডিও বাংলা’র ইউটিউব চ্যানেলে গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।
- এই গানটির মূল সুর এসেছে হাবীবের ২০০৬ সালের একক অ্যালবাম ‘শোনো’ থেকে। সেই অ্যালবামের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘যাদু’ ছিল অন্যতম।
- ’মহা যাদু’ গানটিতে বাংলা এবং ফারসি ভাষার মিশ্র রূপ পাওয়া যাবে।
