Skip to content
April 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

‘করুণ অভিমানের’ মালা গাঁথেন যূথীরা, জানেন না ফুলের নাম

নিউজডেস্ক October 25, 2025

ফুলের নামই জানেন না যূথী খাতুন (২৫)। সেই ফুলেরই মালা গেঁথে চলেছেন। পাঁচ–ছয় হাত লম্বা একটি মালা গেঁথে পারিশ্রমিক পান এক টাকা। প্রায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যান মহাজনের বাগানে, নিজের হাতে সংগ্রহ করেন ফুল। এরপর বাড়িতে বসে গাঁথেন মালা।

গ্রামের অন্য নারীরাও মালা গেঁথে যূথীর কাছে দিয়ে যান। বিকেলে তাঁর বাড়ি থেকে এসব মালা সংগ্রহ করেন মহাজন। এরপর ঢাকার শাহবাগ কিংবা কোনো ফুলের দোকানে মুগ্ধতা ছড়ায় তাঁদের গাঁথা মালাগুলো। এরপর হয়তো শোভা পায় কোনো নারী বা তরুণীর খোঁপায়। মালার ফুলের নাম গাজরা বা কাঠবেলি। তবে যূথীরা এ নাম জানেন না। ফুলের নাম নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই।

উদ্ভিদবিষয়ক গবেষক মোকারম হোসেনের ভাষ্য অনুযায়ী, গাজরা ফুলের বাণিজ্যিক নাম কাঠবেলি। তবে এটি আসলে টগর। এই ফুলের সাদা কলি দিয়েই মালা গাঁথা হয়। কাজী নজরুল ইসলাম গানে গানে বলে গেছেন, ‘ফুল চাই-চাই ফুল-টগর চম্পা চামেলি/ ফিরি ফুলওয়ালী নিয়ে ফুল ডালি/ মল্লিকা মালতী জুঁই বেলি।’ গাজরা, টগর, কাঠ বেলি যে নামেই ডাকি না কেন, মালার কারিগরদের কাছে এর নাম শুধুই ফুল।

যূথী খাতুনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামে। গ্রামটির শতাধিক নারী নিজেদের কাজের ফাঁকে ফুলের মালা গেঁথে সংসারে বাড়তি আয়ের জোগান দিচ্ছেন। এ ছাড়া গণ্ডবিল রামকৃষ্ণপুর গ্রামের কয়েকজন নারী এই কাজের সঙ্গে জড়িত। ১০ থেকে ১৫ বছর ধরে লালপুর উপজেলায় কাঠবেলি ফুলের চাষ হচ্ছে। বিশেষ করে উপজেলার নবীনগর গ্রামের ৮-১০ জন চাষি এই উদ্যোগ নিয়েছেন। তাঁরাই আবার মহাজন। এসব বাগান থেকে ফুল সংগ্রহ করেন নারী কারিগরেরা।

মালা গাঁথার জন্য বাগান থেকে ফুল তুলছেন কারিগরেরা
মালা গাঁথার জন্য বাগান থেকে ফুল তুলছেন কারিগরেরাছবি: প্রথম আলো

গত বুধবার দুপুরের পর মনিহারপুর গ্রামে দেখা মেলে বিলকিস বানুর। হাতে ফুলের মালা। তিনি জানান, গ্রামের শরীফুল ইসলামের বাড়িতে মালা জমা দিতে যাচ্ছেন, সেখান থেকেই মহাজন নিয়ে যান। শরীফুলের স্ত্রী যূথী খাতুন গ্রামের নারীদের জমা দেওয়া মালার হিসাব রাখেন তাঁর টালিখাতায় লেখা থাকে সবার নাম ও মালার সংখ্যা। বিকেল চারটার মধ্যে সবাই নিজেদের মালা যূথীর বাড়িতে জমা দেন।

গত বুধবার ২১ জন নারী মালা জমা দিয়েছেন জানিয়ে যূথী খাতুন বলেন, মালা গাঁথার জন্য তাঁদের ফুল ও সুতা দেন মহাজন। শুধু সুচ কিনতে হয়। তিনি মহাজনের এজেন্ট হিসেবে মাসে ৬০০ টাকা বেতন পান। আর প্রতিদিন যতগুলো মালা গাঁথেন, সে অনুযায়ীও টাকা পান।

যূথী খাতুনের কাছে মালা জমা দিচ্ছেন কারিগরেরা

যূথী খাতুনের ভাষ্য, গরমের সময় বাগানে ফুল বেশি আসে, তখন তিনি ১০০টি পর্যন্ত মালা গাঁথতে পারেন। শীত আসছে, ধীরে ধীরে ফুলের উৎপাদন কমে যাচ্ছে। তাই এ সময়ে মালাও কম গাঁথা হয়।

মালা তৈরির কারিগর আফরোজ বেগম (৩০) সেখানেই ছিলেন। বললেন, মাসে তিনি মালা গেঁথে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত বিল তুলেছেন। এই টাকা জমিয়ে একটি ছাগল কেনেন। ছাগলটি পরে ভালো দামে বিক্রি করেন। সংসারের টানাটানির মধ্যে তাঁর স্বামী এনজিও থেকে ঋণ করতে যাচ্ছিলেন। ওই সময় আফরোজের কাছে জমানো কিছু টাকা ছিল। এসব টাকা তিনি স্বামীকে দিয়েছেন, ঋণ করতে দেননি। তাঁর ভাষায়, ‘এই ট্যাকা আমি ছেলে-মেয়েদের পেছনে খরচ করি। ইচ্ছামতো হাত খরচটাও করতে পারি। মালা গাঁইতি এই স্বাধীনতাডা পাইচি।’

এই ট্যাকা আমি ছেলে-মেয়েদের পেছনে খরচ করি। ইচ্ছামতো হাত খরচটাও করতে পারি। মালা গাঁইতি এই স্বাধীনতাডা পাইচি।

আফরোজ বেগম, মালার কারিগর

শাহারা বেগম (৫০) নামের আরেক নারী জানান, ২০ বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। কষ্টের সংসার চালাতে এখন মালা গাঁথার কাজ করেন।

এর মধ্যে ঠিক বিকেল চারটায় যূথীর মুঠোফোনটি বেজে উঠল। তিনি সব মালা গুছিয়ে মহাজনকে দিতে গেলেন। যূথীর বাড়ির সামনের রাস্তায় পরিচয় হলো মহাজনের সঙ্গে। তাঁর নাম কামরুল ইসলাম, বাড়ি উপজেলার নবীনগর গ্রামে। তিনি জানান, তাঁর ২৫ বিঘা জমিতে ফুলের বাগান রয়েছে। গ্রামে তাঁর মতো আরও ৮–১০ জন বড় চাষি রয়েছেন। তারা প্রতিদিন রাতে নাটোরের বনপাড়া এলাকা থেকে বাসে এসব মালা তুলে দেন। পরে রাজধানীতে পৌঁছালে এগুলো সংগ্রহ করেন শাহবাগের ফুলের দোকানের কর্মচারীরা।

বিকেলে মহাজনকে ফুল বুঝিয়ে দেওয়া হয়

Continue Reading

Previous: তানোরে যুবদল নেতাকে ফাঁসাতে আওয়ামী লীগ নেতার নাটক!
Next: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বড় নিয়োগ, পদসংখ্যা ৯৯

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.